বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পিরোজপুর মুক্ত দিবস পালিত
বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পিরোজপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার সকালে ৮ ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে শহরের গোপালকৃষ্ণ স্বাধীনতা মঞ্চ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাগিরথী চত্বর শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করা হয়। স্বাধীনতা চত্ত্ব¡রে সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।
মুক্ত দিবস উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। মুক্ত দিবস উদযাপন পরিষদের আহবায়ক মুক্তিযুদ্ধের এডভোকেট এম এ মান্নানের
সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার।
উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, সমীর কুমার বাচ্চু, ডেপুটি কমান্ডার এম এ রব্বানী ফিরোজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
