Saturday, December 8th, 2018
বাইসাইকেল প্রতিকে নির্বাচন করবেন আনোয়ার হোসেন মঞ্জু
নৌকা নয়, নিজ দল জাতীয় পার্টি (জেপি)’র প্রতিক বাইসাইকেল নিয়ে নির্বাচন করবেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। মহাজোটে শরীক দল জাতীয় পার্টি (জেপি)কে দুটি আসন ছেড়েছে আওয়ামী লীগ। একটি হল পিরোজপুর-২ (ইন্দুরকানী-ভান্ডারিয়া-কাউখালী) এবং অপরটি কুড়িগ্রাম-৪। আনোয়ার হোসেন মঞ্জুর বাড়ী পিরোজপুর-২ আসনের ভান্ডারিয়া শহরে। ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু জানান, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাইসাইকেল প্রতিক নিয়ে নির্বাচন করবেন। তবে আমাদের দলকে কুড়িগ্রাম-৪ আসন ছেড়ে দেয়া হয়েছে। সেখানে আমাদেরবিস্তারিত পড়ুন
বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পিরোজপুর মুক্ত দিবস পালিত
বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পিরোজপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার সকালে ৮ ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে শহরের গোপালকৃষ্ণ স্বাধীনতা মঞ্চ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাগিরথী চত্বর শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করা হয়। স্বাধীনতা চত্ত্ব¡রে সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। মুক্ত দিবস উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। মুক্ত দিবস উদযাপন পরিষদের আহবায়ক মুক্তিযুদ্ধের এডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে বিরল প্রজাতির তক্ষক অবমুক্ত
স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা গ্রামে মেহগিনি গাছের মধ্যে গর্ত থেকে একটি বিরল প্রজাতির তক্ষক (টক্কনাথ) উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলা বনবিভাগের অভ্যন্তরে জঙ্গলের মধ্যে বনকর্মকর্তা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে তক্ষকটি ছেড়ে দেয়া হয়। জানাযায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার গুয়ারেখা গ্রামে জনৈক ওয়ারেজ আলী শেখের বাগানের মেহগিনি গাছ কাটতে যান শ্রমিকরা। এ সময় গাছের গর্তের মধ্যে বিরল প্রজাতির ওই তক্ষকটি পাওয়া যায়। খবর পেয়ে স্থানীয় দফাদার তক্ষকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বাগেরহাটে শেখ তন্ময়ের সাথে জেলা সেচ্ছাসেবক লীগের মতবিনিময়
বাগেরহাট ২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময়ের সাথে জেলা সেচ্ছাসেবক লীগের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাগেরহাট পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত জেলা সেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা। সেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা এ্যাড. তাপস পাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, জেলা যুবলীগের আহবায়ক সরদারবিস্তারিত পড়ুন
খুলনা-৬ আসন ধরে রাখতে আওয়ামী লীগ বদ্ধ পরিকর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ পাইকগাছা-কয়রা আসনে মহাজোট-জাতীয় ঐক্যফ্রন্টে শরিক দলের একাধিক প্রার্থী থাকায় বিভ্রান্তিতে রয়েছে তৃণমূলের নেতাকর্মীরা। ইতোমধ্যে যাচাই বাছাই শেষ হয়েছে। নির্বাচনটি ঘিরে কর্মী সমাবেশে তৃণমূলের রাজনীতি সরগম। তারপরও একাধিক প্রার্থী নিয়ে অস্বস্থিতে রয়েছেন কর্মীরা। আগামী ১০ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এ দিনের জন্য সবাই অপেক্ষায় রয়েছেন। খুলনা-৬ আসেন ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমাদেন। আয়ুব আলী জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), মির্জা গোলাম আজম ওরফে মির্জা আজম বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, মো. আবুল কালাম আজাদ, এসএম শফিকুল আলম মনা বিএনপি, শফিকুল ইসলাম মধু, মোস্তফা কামাল জাহাঙ্গীর জাতীয় পার্টি,বিস্তারিত পড়ুন
