প্রধান সূচি

বাইসাইকেল প্রতিকে নির্বাচন করবেন আনোয়ার হোসেন মঞ্জু

নৌকা নয়, নিজ দল জাতীয় পার্টি (জেপি)’র  প্রতিক বাইসাইকেল নিয়ে নির্বাচন করবেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। মহাজোটে শরীক দল জাতীয় পার্টি (জেপি)কে দুটি আসন ছেড়েছে আওয়ামী লীগ। একটি হল পিরোজপুর-২ (ইন্দুরকানী-ভান্ডারিয়া-কাউখালী) এবং অপরটি কুড়িগ্রাম-৪। আনোয়ার হোসেন মঞ্জুর বাড়ী পিরোজপুর-২ আসনের ভান্ডারিয়া শহরে।

ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু জানান, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাইসাইকেল প্রতিক নিয়ে নির্বাচন করবেন। তবে আমাদের দলকে কুড়িগ্রাম-৪ আসন ছেড়ে দেয়া হয়েছে। সেখানে আমাদের দলীয় প্রার্থী রুহুল আমীন নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন।

ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি (জেপি)র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু জানান, আনোয়ার হোসেন মঞ্জু বর্তমান পানি সম্পদ মন্ত্রী। তিনি ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০১৪ সালের ৬টি নির্বাচনের ৬ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি ১৯৮৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত তিনি ৪ বারে মোট ১৭ বছর মন্ত্রী ও  একবার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। একবার জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী, দুইবার যোগাযোগ মন্ত্রী, একবার উপদেষ্টা,  একবার পরিবেশ ও বন মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial