প্রধান সূচি

ভান্ডারিয়ায় মা ইলিশ রক্ষায় রাতে ইউএনও’র অভিযান

ভান্ডারিয়ায় ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে গত ৭ অক্টোবর  থেকে আগামী ২৮ শে অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। দেশব্যাপী চলমান কর্মসূচিতে সোমবার রাতে উপজেলা মৎস্য অধিদপ্তরের সাথে বলেশ্বর নদের মোহনা, কঁচা ও সন্ধ্যা নদীর মোহনা পর্যন্ত অভিযানে অংশ নেন ভান্ডারিয়ার ইউএনও শাহীন আক্তার সুমী। সকালে তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন শেষে বিকেলে মৎস্য অভিযানে নামেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, আমরা ইলিশের প্রজনন এ মৌসুমে দিন-রাত অব্যাহত অভিযান চালিয়ে আসছি। প্রজনেনর এই সময়কাল পর্যন্ত যদি মা ইলিশ রক্ষা করা যায় তা হলে মাছের সংখ্যা বৃদ্ধি পাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial