প্রধান সূচি

Tuesday, October 23rd, 2018

 

পিরোজপুরে সাংবাদিকদের সাথে এডভোকেট শাহনাজ পারভীন ডলি’র মতবিনিময় সভা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কামটির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট শাহনাজ পারভীন ডলি পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। আজ মঙ্গলবার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় এডভোকেট শাহনাজ পারভীন ডলি সাংবাদিকদের বলেন, বিগত দিনে গণতন্ত্র উদ্ধারের জন্য জামায়াত বিএনপির জোট সরকারের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করে নির্যাতনের শিকার হয়েছি। হামলার মামলার শিকার হয়ে কারাগারেও যেতে হয়েছে। তিনি বলেন, মঠবাড়িয়ায় বিগত কয়েক বছর ধরে মাঠ পর্যায়ে কাজ করছি। মঠবাড়িয়া উপজেলাসহ পিরোজপুর জেলায় যুববিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

ইন্দুরকানীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে সম্পৃক্তকরণের লক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য কর্মকর্তা মহসীন হোসেন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেসক্লাবের সাংবাদিক এম. আহসানুল ছগির, এইচ. এম ফারুক হোসাইন, আজাদ হোসেন বাচ্চু, আলমগীর কবির মান্নু, মো. হাফিজুর রহমান, মো. জাকির হোসেন, জে আই লাভলু, গাজী আবুল কালাম, মো. মারুফুল ইসলাম, মো. আলামিন হোসেন, মো. মনিরুজ্জামান প্রমুখ।


ইভটিজিং এর দায়ে কিশোরের ৩ হাজার টাকা জরিমানা

ভান্ডারিয়ায় স্কুল ছাত্রীতে ইভটিজিং এর দায়ে শাহীন হাওলাদার (১৪) নামের এক কিশোরকে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহীন আক্তার সুমী ৩ হাজার টাকা জরিমানা আদায় অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন। ভান্ডারিয়া থানার এএসআই আলতাফ হোসেন জানান, উপজেলার চরখালী এলাকার খাতুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীতে স্কুলে আসা যাওয়ার পথে প্রতিদিন উত্যক্ত করায় মেয়েটির পরিবার থানা পুলিশে খবর দিলে একই এলাকার হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ইভটিজার শাহিনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসে। পরে ছেলেটির স্বীকারোক্তি মোতাবেক পিতা দিনমজুর মনির হাওলাদার ও তারবিস্তারিত পড়ুন


কাউখালীতে প্রতিটি কলা গাছ বিক্রি হচ্ছে ১০০ টাকায়

পূজা হোক বা বাড়ির কোনও শুভ কাজ, যে কোনও মাঙ্গলিক অনুষ্ঠানেই কলা গাছ অনিবার্য। লক্ষী পূজাতেও ঘাট সাঁজাতে ও পূজার বিধি অনুসারে কলাগাছের ব্যবহার অবধারিত। এই কলা গাছ পূজায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। বাজারে আর পাঁচটা সামগ্রীর মতোই বিক্রি হচ্ছে আস্ত কলাগাছ। আর এই কলাগাছের দাম শুনলে চোখ মাথায় উঠবে আপনারও। পিরোজপুরের কাউখালী উত্তর বাজারে বিভিন্ন মাপের কলাগাছের পসরা সাজিয়ে বসা এক বিক্রেতা জানালেন, বিভিন্ন গ্রাম থেকে তিনি কলাগাছ সংগ্রহ করে কাউখালী শহরে এনে বিক্রি করছেন। ছোট মাপের প্রতি জোড়া কলা গাছের দাম ২০০ টাকা, আর একটু বড়ো মাপের কলাবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ১৯ শিক্ষা প্রতিষ্ঠানকে ল্যাপটপ প্রদান

ইন্দুরকানীতে ১৯ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ল্যাপটপ প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাসের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সেকান্দার আলী, আ. আলিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম. আহসানুল, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস. এম লোকমান হোসেন প্রমুখ। কনটেন্টের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান শিক্ষার্থীদের মাঝে উপস্থাপনের জন্য প্রাথমিক ও গণ  শিক্ষা মন্ত্রনালয় থেকে এ ল্যাপটপ দেয়া হয়েছে। এর আগে এ উপজেলায় ৪৬টি ল্যাপটপ দেয়া হয়।


ভান্ডারিয়ায় মা ইলিশ রক্ষায় রাতে ইউএনও’র অভিযান

ভান্ডারিয়ায় ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে গত ৭ অক্টোবর  থেকে আগামী ২৮ শে অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। দেশব্যাপী চলমান কর্মসূচিতে সোমবার রাতে উপজেলা মৎস্য অধিদপ্তরের সাথে বলেশ্বর নদের মোহনা, কঁচা ও সন্ধ্যা নদীর মোহনা পর্যন্ত অভিযানে অংশ নেন ভান্ডারিয়ার ইউএনও শাহীন আক্তার সুমী। সকালে তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন শেষে বিকেলে মৎস্য অভিযানে নামেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, আমরা ইলিশের প্রজনন এ মৌসুমে দিন-রাত অব্যাহত অভিযান চালিয়ে আসছি। প্রজনেনর এই সময়কাল পর্যন্ত যদি মা ইলিশবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial