ইন্দুরকানীতে ১৯ শিক্ষা প্রতিষ্ঠানকে ল্যাপটপ প্রদান
ইন্দুরকানীতে ১৯ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ল্যাপটপ প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাসের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।
বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সেকান্দার আলী, আ. আলিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম. আহসানুল, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস. এম লোকমান হোসেন প্রমুখ।
কনটেন্টের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান শিক্ষার্থীদের মাঝে উপস্থাপনের জন্য প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় থেকে এ ল্যাপটপ দেয়া হয়েছে। এর আগে এ উপজেলায় ৪৬টি ল্যাপটপ দেয়া হয়।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় মা ইলিশ রক্ষায় রাতে ইউএনও’র অভিযান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে প্রতিটি কলা গাছ বিক্রি হচ্ছে ১০০ টাকায় »
