প্রধান সূচি

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ সোমবার শহরের জনসচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেল ৪ টায় শহরের পুলিশ অফিস থেকে র‌্যালীটি বের হয়ে শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। এখানে জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন নান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রিয়াজ হোসেন, সাংবাদিক গৌতম চৌধুরী, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ট্রাফিক ইন্সেপেক্টর মো. জুলফিকার আলী, শ্রমিক নেতা মজনু তালুকদার ও মো. হান্নান সেখ।

বক্তারা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গাড়ীর চালকসহ সাধারণ জনগণকে এগিয়ে এসে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করার আহ্বান জানান। এ সময় জেলা পুলিশের ট্্রাফিক বিভাগ পথচারীদের মাঝে জন সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial