প্রধান সূচি

Monday, October 22nd, 2018

 

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ সোমবার শহরের জনসচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় শহরের পুলিশ অফিস থেকে র‌্যালীটি বের হয়ে শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। এখানে জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন নান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রিয়াজ হোসেন, সাংবাদিক গৌতমবিস্তারিত পড়ুন


অভিযোগ ইউপি চেয়ারম্যান হানিফ খানের বিরুদ্ধে

পিরোজপুরের কদমতলা ইউপি ভবনে প্রতিপক্ষের হামলায় ৫ ইউপি সদস্য আহত

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদ ভবনে প্রতিপক্ষের হামলায় ৫ ইউপি সদস্য আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ইউনিয়ন পরিষদের সভা চলাকালে পরিষদ ভবনে ঢুকে এ সহিংস ঘটনা ঘটায়। হামলাকারীরা কদমতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল খান (৪০), ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিস সেখ (৩৮), ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আল মামুন হাওলাদার (৪০), ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল সেখ (৪২) ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন (৪২)কে কুপিয়ে এবং পিটিয়ে জখম করে। মারাত্মক আহত ইউপি সদস্যবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

স্বরূপকাঠী উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সোমবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে উপস্থিত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বক্ত্যব্য রাখেন। সভায় নবাগত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অগ্রগামী রাখতে সকল পর্যায়ের ব্যক্তিবর্গকে নিজ নিজ অবস্থানের মধ্যে থেকে সঠিক দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান। একই সাথে তার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।বিস্তারিত পড়ুন


বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

“আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার মো. শাহাদৎ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, বাগেরহাট বাসবিস্তারিত পড়ুন


বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

বাগেরহাটে চার দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় সোমবার সকালে বাগেরহাট শহরের ধানসিড়ি হোটেলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বদ্ধপরিকর। এসডিজির একটি অন্যতম লক্ষ্য হলো সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। সেজন্য সরকার গ্রাম আদালত সক্রিয়করণের উদ্যোগ নিয়েছে যাতে গরীব ও অসহায় জনগনের বিরোধ অল্প সময়ে, অল্প খরচে স্থানীয়ভাবেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় নিরাপদ সড়ক দিবসে মানববন্ধন ও প্রচারপত্র বিলি

ভান্ডারিয়ায় গতকাল সোমবার সকালে মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় নিরাপদ সড়ক নিশ্চিত করণের দাবিতে স্থানীয় বাসস্ট্যান্ড কালিমা চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে শিক্ষার্থীরা স্থানীয় সকল দোকান, বাস, পথচারীদের মাঝে সচেতনতা মূলক প্রচারপত্র বিলি করে। এর পূর্বে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তীর নেতৃত্বে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউটদল অনুরূপ এক কর্মসূচি পালন করে। এদিকে, সরকারি ছুটি থাকায় উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান পালন করেনি এ কর্মসূচি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম মুঠো ফোনে জানান, আমি ছুটিতে রয়েছি। তবেবিস্তারিত পড়ুন


কাউখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জেলার কাউখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সরকারী কাউখালী মহাবিদ্যালয়ের এর উদ্যোগে সোমবার সকালে কলেজ রোডে মানববন্ধন করেছে শিক্ষ ও  শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে কলেজ মিলনায়তনে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, তাপস কুমার মিস্ত্রি, রবীন মুখোপাধ্যায়, সরোয়ার জাহান তালুকদার টিটু, মনিরুজ্জামান খান, রিপন দাস, আবুল হোসাইন প্রমূখ।


পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান সড়কে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, মেয়র সেলিম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা পবিত্র কুমার দাশ, প্রকৌশলী আবু সাইদ,সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, যুব উন্নয়ন রেজাউল করিম, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরন মন্ডল। রালী ও মানববন্ধনে পাইকগাছা সরকারী কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দি-রাইজিংপ্রি ক্যাডেটবিস্তারিত পড়ুন


শরণখোলায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

বাগেরহাটের শরণখোলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে একযোগে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী অংশগ্রহন করেন। শরণখোলা প্রেসক্লাবের সম্মুখের সড়কে মানববন্ধন করে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করে।


শরণখোলায় অগ্নিকান্ডে ১২ দোকান ঘর ভস্মিভূত

বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি দোকান ঘর সম্পুর্ন এবং ৫টি আংশিক ভস্মিভূত হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক অর্ধকোটি টাকা। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এনিয়ে গত এক বছরে একই স্থানে ২ বার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু ও ইউপি সদস্য তপু বিশ্বাস জানান, ওই সময়ে মোবারেক বেপারীর লেপ-তোষকের দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশে পাশের দোকানগুলোতে। খবর পেয়ে শরণখোলা ও মোড়েলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial