প্রধান সূচি

স্বরূপকাঠীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

স্বরূপকাঠী উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সোমবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে উপস্থিত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বক্ত্যব্য রাখেন।

সভায় নবাগত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অগ্রগামী রাখতে সকল পর্যায়ের ব্যক্তিবর্গকে নিজ নিজ অবস্থানের মধ্যে থেকে সঠিক দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান। একই সাথে তার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরও বক্ত্যব্য রাখেন, স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান অহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ, সহকারী পুলিশ সুপার (স্বরূপকাঠী সার্কেল) কাজী শাহে নেওয়াজ, ছারছীনা আলেয়িয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ মোহাম্মাদ শরাফত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. কবির মিয়া, স্বরূপকাঠী থানার তদন্ত (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, সাংবাদিক মো. নজরুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial