ভান্ডারিয়ায় নিরাপদ সড়ক দিবসে মানববন্ধন ও প্রচারপত্র বিলি
ভান্ডারিয়ায় গতকাল সোমবার সকালে মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় নিরাপদ সড়ক নিশ্চিত করণের দাবিতে স্থানীয় বাসস্ট্যান্ড কালিমা চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে শিক্ষার্থীরা স্থানীয় সকল দোকান, বাস, পথচারীদের মাঝে সচেতনতা মূলক প্রচারপত্র বিলি করে।
এর পূর্বে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তীর নেতৃত্বে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউটদল অনুরূপ এক কর্মসূচি পালন করে।
এদিকে, সরকারি ছুটি থাকায় উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান পালন করেনি এ কর্মসূচি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম মুঠো ফোনে জানান, আমি ছুটিতে রয়েছি। তবে সকল শিক্ষা প্রতিষ্ঠান পালন করার কথা। কিন্তু করেছে কিনা তা সঠিক ভাবে বলতে পারছিনা।
Please follow and like us:
« কাউখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ »
