প্রধান সূচি

গাজী সালাম আহবায়ক : প্রকাশ ঘোষ সদস্য সচিব

পাইকগাছা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

পাইকগাছা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তলবী সভার পর মুলতবীর মাধ্যমে মেয়াদোত্তীর্ণ কমিটির কার্যকারিতা স্থগিত করে গঠনতন্ত্রের ৫০ ও ৫১ ধারা মোতাবেক ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন পূর্বক পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠন করবে। গঠনতন্ত্রের ৫১ ধারায় কার্যনির্বাহী কমিটির মেয়াদের মধ্যে পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠন করার নির্দেশনা রয়েছে। যদি গঠন করতে ব্যর্থ হয় তাহলে আহবায়ক কমিটি গঠন পূর্বক পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠনের কথা উল্লেখ রয়েছে। সে মোতাবেক গত ১ অক্টোবর পাইকগাছা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী সালামের সভাপতিত্বে এক তলবী সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে ব্যাপক আলোচনান্তে সভার মুলতবী ঘোষণা করা হয়।

রবিবার সকালে পুনরায় গাজী সালামের সভাপতিত্বে মুলতবী সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজী সালামকে আহবায়ক ও প্রকাশ ঘোষ বিধানকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক জি,এ, গফুর, মিজানুর রহমান মিজান, সদস্য এস,এম, আলাউদ্দিন সোহাগ, হাফিজুর রহমান রিন্টু, অমল কৃষ্ণ মন্ডল, কৃষ্ণপদ রায়, আবুল হাশেম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial