প্রধান সূচি

Sunday, October 7th, 2018

 

অভিযোগের তীর ইউপি চেয়ারম্যানে দিকে

পিরোজপুরের পাঁচপাড়ায় কালী মন্দির ভাংচুর ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে বিবাধমান জায়গায় অবস্থিত একটি কালী মন্দির ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত আনুমানিক দেড় টার দিকে প্রায় অর্ধশত লোকের একটি দুর্বৃত্ত দল শাবল, হাতুড়ি, পিলার কাটার যন্ত্র ও লাঠি সোটা নিয়ে মন্দিরে হামলা চালায়। তার মন্দিরে থাকা একটি কালী প্রতিমা ভেঙ্গে পাশ্ববর্তী খালে ফেলে দেয়। হামলাকারীরা মন্দিরের জায়গায় থাকা টিনের চালাঘর ভেঙ্গে ফেলে এবং মন্দিরের ইটের তৈরী ভীতের একাংশ ভেঙ্গে ফেলে। এছাড়া তারা যন্ত্র দিয়ে মন্দিরের পিলার কেটে ফেলার চেষ্টা করে। এসময় বাজারের ব্যবসায়ী এবং এলাকাবাসী টের পেয়ে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করলেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সিএইচসিপি এ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ সিএইচসিপি এ্যাসোসিয়েশন মঠবাড়িয়া উপজেলা শাখার নির্বাচন রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন, স্বাস্থ্য পরিদর্শক গৌরাঙ্গ লাল শীল, স্বাস্থ্য পরিদর্শক ইলিয়াস মিয়া, টেকনিয়াল অফিসার রেজাউন আহমেদ। নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে বনি আমিন ফয়সাল সভাপতি ও গোপাল চন্দ্র তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


ইন্দুরকানীতে তথ্য অফিসের উদ্যোগে ব্রান্ডিং বিষয়ক ভিডিও কনফারেন্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের সেতারা স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও স্কাইপিংএ কানেকটিং হয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের সাথে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিং একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা,বিস্তারিত পড়ুন


গাজী সালাম আহবায়ক : প্রকাশ ঘোষ সদস্য সচিব

পাইকগাছা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

পাইকগাছা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তলবী সভার পর মুলতবীর মাধ্যমে মেয়াদোত্তীর্ণ কমিটির কার্যকারিতা স্থগিত করে গঠনতন্ত্রের ৫০ ও ৫১ ধারা মোতাবেক ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন পূর্বক পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠন করবে। গঠনতন্ত্রের ৫১ ধারায় কার্যনির্বাহী কমিটির মেয়াদের মধ্যে পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠন করার নির্দেশনা রয়েছে। যদি গঠন করতে ব্যর্থ হয় তাহলে আহবায়ক কমিটি গঠন পূর্বক পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠনের কথা উল্লেখ রয়েছে। সে মোতাবেক গত ১ অক্টোবর পাইকগাছা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সাবেক সভাপতিবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে সাগর পথকে ফিরে এসেছে দুই শতাধিক মাছ ধরা ট্রলার

ইন্দুরকানীতে দু’শতাধিক মাছ ধরা ট্রলার  নিষেধাজ্ঞা মেনে মাছ ধরা বন্ধ করে গভীর সমুদ্র থেকে ঘাটে ফিরে এসেছে। শুধু সমুদ্রে মাছ ধরা ট্রলারই নয় স্থানীয় জেলেরাও শনিবার মধ্য রাত থেকে কচাঁ ও বলেশ^র নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছে। এর আগে এ উপজেলায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ উদ্যোগে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধের ঘোষণা প্রচার করা হয়। রবিবার উপজেলার পাড়েরহাট বন্দর, বালিপাড়া ও চন্ডিপুর গিয়ে দেখা যায় শুক্রবার রাতে সাগর থেকে জেলেরা মাছ ধরা ট্রলার নিয়ে ঘাটে ভিড়েছে। তারা জাল ও মাছ ধরা সকল সরঞ্জামাদিবিস্তারিত পড়ুন


মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের দাবীতে কচুয়ায় মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ সমাবেশ

মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের দাবীতে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার। রবিবার সকালে কচুয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে এ কর্মসূচী পালিত হয়। সমাবেশস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল কচুয়া সদররের বাজার প্রদক্ষিণ করে জিরো পয়েন্টেএ এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজরা জাহিদুল ইসলাম মন্নু, শিকদার হাবিবুর রহমান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খোন্দকার নিয়াজ ইকবাল। পরে সমাবেশস্থলে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খোন্দকার নিয়াজ ইকবালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, রমেশ চন্দ্র দাস, মতিয়ার রহমান, লুৎফর রহমান, মানিক হাওলাদার প্রমুখ।বিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিশ্ব শিশু দিবস পালিত

বাগেরহাটে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। বাগেরহাট জেলা শিশু একাডেমীর আয়োজনে রবিবার সকালে “গড়তে শিশুর ভবিষ্যত, স্কুল হবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসাদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আ. গনি প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অবিভাবক, সুশিল সমাজের প্রতিনিধিরাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ৪ জেলের ৭ দিনের কারাদন্ড ॥ ৫০ লাখ টাকার জালে অগ্নিসংযোগ

ইলিশ ধরা বন্ধে অভিযান চালিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অদিদপ্তরের যৌথ উদ্যোগে রবিবার ভোর রাতে কঁচা ও পোনা নদীর মোহনায় অভিযান চালিয়ে ৪টি ট্রলারসহ  ৮ জেলেকে আটক করেছে। এসময় প্রায় ৫০ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক জেলে মো. সেলিম আকন (৫৫), সিদ্দিক বেপারী (৪৫), রুহুল আমীন (৫৫), নাসীর উদ্দিন (৪৫)কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন। এসময় রাজীব বেপারী, হালিম গাজী, আরিফ আকন ও সোহানুর নামে ৪ কিশোর অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন মহারাজের কর্মীসভা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের হলতা গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার রাতে টিয়ারখালী বাজারে নৌকা প্রতিকের এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। হলতা গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম বাদলের সভাপতিত্বে সভায় অন্যান্যের বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, পৌর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী, উপজেলা আওয়ামীবিস্তারিত পড়ুন


সুন্দরবন থেকে হরিণসহ কুমিরের চামড়া উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের হরিণটানা ফরেষ্ট ক্যাম্পে দুদমূখী খাল থেকে ৪টি লোনা পানির কুমিরের চামড়াসহ একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে একটি কাঠের ডিঙ্গি নৌকা থেকে এই কুমিরের চামড়া ও হরিণ উদ্ধার করা হয়। সুন্দরবন বিভাগ এ ঘটনায় জড়িত বন্যপ্রাণী পাচার চক্রের কোন সদস্যকে আটক করতে পারেনি। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। সুন্দরবনের চাদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিন কবির জানান, হরিণটানা ফরেষ্ট ক্যাম্পে বনরক্ষীরা সুন্দরবনে টহল দেবার সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে দুদমূখী খালে একটি কাঠের ডিঙ্গিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial