প্রধান সূচি

মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের দাবীতে কচুয়ায় মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ সমাবেশ

মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের দাবীতে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার। রবিবার সকালে কচুয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে এ কর্মসূচী পালিত হয়। সমাবেশস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল কচুয়া সদররের বাজার প্রদক্ষিণ করে জিরো পয়েন্টেএ এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজরা জাহিদুল ইসলাম মন্নু, শিকদার হাবিবুর রহমান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খোন্দকার নিয়াজ ইকবাল। পরে সমাবেশস্থলে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খোন্দকার নিয়াজ ইকবালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, রমেশ চন্দ্র দাস, মতিয়ার রহমান, লুৎফর রহমান, মানিক হাওলাদার প্রমুখ। এসময়ে বক্তারা দ্রুত মুক্তিযোদ্ধা কোটা ৩০% পুর্নবহালের দাবী না মানা হলে আরো কঠোর আন্দোলনের ঘোষনা দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial