প্রধান সূচি

ভান্ডারিয়ায় ৪ জেলের ৭ দিনের কারাদন্ড ॥ ৫০ লাখ টাকার জালে অগ্নিসংযোগ

ইলিশ ধরা বন্ধে অভিযান চালিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অদিদপ্তরের যৌথ উদ্যোগে রবিবার ভোর রাতে কঁচা ও পোনা নদীর মোহনায় অভিযান চালিয়ে ৪টি ট্রলারসহ  ৮ জেলেকে আটক করেছে। এসময় প্রায় ৫০ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক জেলে মো. সেলিম আকন (৫৫), সিদ্দিক বেপারী (৪৫), রুহুল আমীন (৫৫), নাসীর উদ্দিন (৪৫)কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন। এসময় রাজীব বেপারী, হালিম গাজী, আরিফ আকন ও সোহানুর নামে ৪ কিশোর অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়।

পরে মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল ও থানা পুলিশের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

উল্ল্যেখ, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা, সংরক্ষন, মজুদ, পরিবহনের নিষেধাজ্ঞা থাকায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial