স্বরূপকাঠীতে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
স্বরূপকাঠীতে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে মোসাঃ কানন (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার উত্তর সুটিয়াকাঠি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, ওই গ্রামের মো. লাল মিয়ার স্ত্রী কানন বাড়ির উঠানে কাজ করার সময় বিদ্যুতের পাশর্^ সংযোগের ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। স্বজনরা আহত কাননকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Please follow and like us:
« মঠবাড়িয়ার টিকিকাটায় মহিউদ্দিন মহারাজের কর্মী সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জাতীয় পর্যায়ে রবীন্দ্র সঙ্গীতে অর্থী দ্বিতীয় »
