Saturday, October 6th, 2018
পিরোজপুরে উন্নয়ন মেলা ॥ সারা ফেলেছে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে
পিরোজপুর জেলা ষ্টেডিয়াম মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। আজ শনিবার ছিল মেলার শেষ দিন। জেলার সরকারী-বেসরকারী দপ্তর, ব্যাংক-বীমা, এনজিওসহ বিভিন্ন সংস্থা ষ্টল সাজিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড এবং ভবিষ্যৎ কার্যক্রম প্রচার করে চলছে। এবারের উন্নয়ন মেলায় সারা ফেলেছে পিরোজপুর রেল ষ্টেশন নামের একটি ষ্টল। সম্প্রতি পিরোজপুর প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তি উৎসবের সমাপনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন পিরোজপুরে রেল লাইন সম্প্রসারনের ঘোষনা দেন। সে থেকেই পিরোজপুরবাসীর মধ্যে রেল লাইন নিয়ে বিশেষ আগ্রহ দেখা দেয়। যার প্রতিফলন ঘটেছে উন্নয়ন মেলাতেও। মেলা প্রাঙ্গনে পিরোজপুরবিস্তারিত পড়ুন
নাজিরপুরে গৃহহীনদের ঘর স্বচ্ছল পরিবারে !
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দরিদ্র ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্দ দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন সচ্ছল পরিবারের লোকজনসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের স্বজনরা। পরে বরাদ্দ পাওয়া ওই ঘর গৃহহীনদের কাছে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া ঘর নির্মাণে নি¤œমানের উপকরণ ব্যবহার এবং প্রকল্পের নীতিমালা ও শিডিউল মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এছাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ সদস্যরা ১৫ থেকে ২০ হাজার টাকা করে নিয়ে সচ্ছল পরিবারের লোকজনসহ নিজেদের স্বজনদের ঘরগুলো বরাদ্দ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এসব ঘর বরাদ্দে প্রকল্পের নীতিমালা মানা হচ্ছে না। যাচাই-বাছাই ছাড়াই টাকারবিস্তারিত পড়ুন
কচুয়ায় তিনদিন ব্যাপি জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত
নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশের মাধ্যমে বাগেরহাটের কচুয়ায় তিন দিনব্যাপি জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ সম্পন্ন হয়েছে। মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, নাজমা সরোয়ার। এসময়ে উপজেলার প্রতিটি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশার নেতৃত্বে এক শোভাযাত্রা উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে।বিস্তারিত পড়ুন
টেলিযোগাযোগের আওতায় আসছে পুরো সুন্দরবন
সুন্দরবনের দূর্গম এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের তথ্য আদান-প্রদান ও সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা পূনর্বহালের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। বিভিন্ন সময় প্রাকৃতিক দূর্যোগ এবং বিশেষ করে সিডরের সময় সুন্দরবনের টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়ে। অবশেষে ব্যবস্থাটি আরো বিস্তৃত আকারে পুনঃস্থাপনের কার্যক্রম শুরু করেছে বন বিভাগ। বন বিভাগ সূত্র জানা গেছে, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থায়নে ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ‘সুন্দরবনে টেলিযোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় সুন্দরবনের ৫৬টি পয়েন্টে টেলিযোগাযোগ অবকাঠামো স্থাপন করা হবে। এর মধ্যে সুন্দরবন পূর্ব বন বিভাগে ২৮টি, পশ্চিম বন বিভাগে ২৭টি এবং খুলনা বনবিস্তারিত পড়ুন
জাতীয় পর্যায়ে রবীন্দ্র সঙ্গীতে অর্থী দ্বিতীয়
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত কেন্দ্রীয় শিশু কিশোর মিলনায়তনে সম্প্রতি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা বঙ্গবন্ধু শিশু কিশোর পদক ২০১৮ অনুষ্ঠিত হয়। এতে পিরোজপুরের ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জীব কুমার হালদার ও বিথী রানী হালদারের বড় মেয়ে খুলনা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী উদিতা হালদার অর্থী জাতীয় পর্যায়ে রবীন্দ্র সঙ্গীতে দ্বিতীয় হয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর পদক-২০১৮ লাভ করেছে। শনিবার অর্থী তার মাধ্যমিক সহপাঠিদের সাথে ভান্ডারিয়া বন্দর স্কুল ক্যাম্পাসে একবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
স্বরূপকাঠীতে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে মোসাঃ কানন (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার উত্তর সুটিয়াকাঠি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, ওই গ্রামের মো. লাল মিয়ার স্ত্রী কানন বাড়ির উঠানে কাজ করার সময় বিদ্যুতের পাশর্^ সংযোগের ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। স্বজনরা আহত কাননকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
