প্রধান সূচি

পিরোজপুরে উন্নয়ন মেলা ॥ সারা ফেলেছে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে

পিরোজপুর জেলা ষ্টেডিয়াম মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। আজ শনিবার ছিল মেলার শেষ দিন।

জেলার সরকারী-বেসরকারী দপ্তর, ব্যাংক-বীমা, এনজিওসহ বিভিন্ন সংস্থা ষ্টল সাজিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড এবং ভবিষ্যৎ কার্যক্রম প্রচার করে চলছে। এবারের উন্নয়ন মেলায় সারা ফেলেছে পিরোজপুর রেল ষ্টেশন নামের একটি ষ্টল।

সম্প্রতি পিরোজপুর প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তি উৎসবের সমাপনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন পিরোজপুরে রেল লাইন সম্প্রসারনের ঘোষনা দেন। সে থেকেই পিরোজপুরবাসীর মধ্যে রেল লাইন নিয়ে বিশেষ আগ্রহ দেখা দেয়। যার প্রতিফলন ঘটেছে উন্নয়ন মেলাতেও। মেলা প্রাঙ্গনে পিরোজপুর রেল ষ্টেশন নামের ষ্টলটি ঘিরে তাই উৎসুক মানুষের ভীড় লেগেইে রয়েছে। তাদের জিজ্ঞাসা কবে আসছে পিরোজপুরে রেল লাইন।

উন্নয়ন মেলায় আকর্ষনীয় ষ্টল তৈরী করেছে পিরোজপুর এলজিইডি, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, সড়ক ও জনপথ বিভাগ, কারিপরি প্রশিক্ষণ কেন্দ্র সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান তাদের কার্যাবলীর মডেল তুলে ধরেছে। প্রচারণা চালাচ্ছে সরকারের গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমের।

মেলায় প্রতিদিনই সকাল থেকে দর্শনার্থীদের ভীড় লক্ষ করা গেছে। বিকেল থেকে আগত দর্শনার্থীদের ভীড়ের মাত্রা আরও রেড়ে যায়। মেলা প্রাঙ্গনে তৈরী মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial