প্রধান সূচি

কচুয়ায় তিনদিন ব্যাপি জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত

নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশের মাধ্যমে বাগেরহাটের কচুয়ায় তিন দিনব্যাপি জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ সম্পন্ন হয়েছে। মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, নাজমা সরোয়ার। এসময়ে উপজেলার প্রতিটি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশার নেতৃত্বে এক শোভাযাত্রা উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে। এসময়ে উপজেলার ৭টি ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সরকারের ১০ বছরের নানা উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য এলাকাবাসির মাঝে তুলে ধরেন।

পরে উপজেলা অডিটরিয়ামে মানোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্টলের মধ্য থেকে পল্লী বিদ্যুৎ সমিতি প্রথম, প্রাথমিক শিক্ষা অফিস ২য় ও কৃষি বিভাগ ৩য় স্থান অধিকার করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial