স্বরূপকাঠীতে সাইকেল র্যালী
“উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার স্বরূপকাঠী উপজেলায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ওই সাইকেল র্যালী বের হয়।
স্বরূপকাঠী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সাইকেল র্যালীতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত শেষ হয়। এখানে ইউএনও আবু সাঈদ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে র্যালী শেষ করেন।
আগামীকাল ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর এ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাফল্য তুলে ধরে ৩৫টিরও বেশি ষ্টল অংশ নিতে যাচ্ছে। উপজেলা প্রশাসনের আয়োজনে স্বরূপকাঠী উপজেলা চত্বরে এ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।
