প্রধান সূচি

Wednesday, October 3rd, 2018

 

সরকারের উন্নয়নের কথা বলছি, নৌকার পক্ষে ভোট চাচ্ছি …. শেখ এ্যানী রহমান

পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি ও এমপি মরহুম এনায়েত হোসেন খানের কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ এ্যানী রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পিরোজপুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ার কার্যক্রম মাঠপর্যায়ে পৌচ্ছে দেয়ার জন্য এসেছি। আগামী নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ভোট দেয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে কাজ করছি। আজ বুধবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, পিরোজপুরে মাটি আমার জন্মভূমি। বিগত দিনে আমার বাবা মরহুম এনায়েত হোসেন খানবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিএনপির স্মারকলিপি প্রদান

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সকালের কাছে গ্রহনযোগ্য এবং অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষে ১২ দফা দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি। আজ প্রদান করেন জেলা বিএনপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আকন, মো. নজরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক সেখ শহিদুল্লাহ শহি, পৌর কাউন্সিলর সরোয়ার হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বরূপকাঠীতে সাইকেল র‌্যালী

“উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার স্বরূপকাঠী উপজেলায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ওই সাইকেল র‌্যালী বের হয়। স্বরূপকাঠী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সাইকেল র‌্যালীতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত শেষ হয়। এখানে ইউএনও আবু সাঈদ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে র‌্যালী শেষ করেন। আগামীকাল ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর এ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সরকারের বিভিন্নবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial