Sunday, September 30th, 2018
কন্ঠ রিপোর্ট :
মাঠ কাঁপিয়ে চলছেন মহিউদ্দিন মহারাজ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক গণ সংযোগসহ জনসভা ও সমাবেশ করে চলছেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মহিউদ্দিন মহারাজ বর্তমানে নির্বাচনী মাঠ কাঁপিয়ে চলছেন। গত এক সপ্তাহ ধরে তিনি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী, তুষখালী, দাউদখালী, টিকিকাটা ও বড়মাছুয়া ইউনিয়নে গণ সংযোগ এবং বিভিন্ন স্থানে জনসভা করেছেন। এ সময় তিনি এলাকার জনসাধারণ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সাথে মতবিনিময় করে আওয়ামী লীগ সরকারের তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলকবিস্তারিত পড়ুন
দাওয়ায়ে হাদীস সনদের মাষ্টার্সের মান সংসদে পাশ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে শুকরিয়া সমাবেশ
কওমী মাদ্রাসার দাওয়ায়ে হাদীস সনদের মাষ্টার্সের মান সংসদে পাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে শুকরিয়া সমাবেশ করেছে কওমী মাদ্রাসার শিক্ষকদের সংগঠন বেফাক। আজ রবিবার বিকেলে স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত সমাবশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। বেফাক পিরোজপুর সভাপতি আল্লামা রফিক আহম্মেদ মুহাল্লী’র সভাপতিত্বে অনুষ্ঠিত শুকরিয়া সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, স্বরূপকাঠী পৌরসভার মেয়রবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, ইকড়ি চেয়ারম্যান মো. হুমায়উন কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম, সমাজ সেবা কর্মকর্তা ভবানী শংকর রায়, মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল প্রমূখ। সভায় সরকারি, বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন, বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন নিমূল করতে সকলকে স্ব স্ব অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এছাড়া ভান্ডারিয়ার আইনবিস্তারিত পড়ুন
ইভটিজিং এ বাধা দেয়ায় মুক্তিযোদ্ধা সন্তান গুরুতর আহত
ভান্ডারিয়ায় স্কুল-কলেজ পড়–য়া ছাত্রীদের উত্তক্ত করায় বাঁধা দেয়ায় মুক্তিযোদ্ধা শাজাহান তালুকদারের ছেলে আল আমিন (২৮) তালুকদারের উপর হামলা করে আহত করেছে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা। হামালায় গুরুতর আহত হয়ে বর্তমানে আল আমিন হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে ভান্ডারিয়া-মালিয়ারহাট সড়কের বাশের পোল নামক টেম্পুস্যান্ডে। এ বিষয়ে শনিবার আল আমিন বাদি হয়ে এবং যে সকল শিক্ষার্থীদের উত্তক্ত করা হতো তাদের অভিভাবকদের গণস্বাক্ষর নিয়ে ৪ জনকে আসামী করে থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গৌরীপুর, পৈকখালী, মাটিভাঙ্গাসহ পার্শবর্তী এলাকা থেকে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ারবিস্তারিত পড়ুন
কাউখালীতে মহিলা পরিষদের কর্মী সভা
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে রবিবার সকালে কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে এক কর্মীসভা ও সাংগঠনিক পক্ষ-১৮ পালনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও কাউখালী মহিলা কলেজের প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, কাউখালী উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক জগদীশ চন্দ্র কুন্ডু এবং কাউখালী পূজা উদ্যাপন কমিটর সাধারন সম্পাদক এডভোকেট চন্দ্র শেখর দে, জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীদা হক এবং সংগঠক ও ৩নং কাউখালী সদর ইউপি সদস্য ঝর্ণা রানী দাস, শাখার সাংগঠনিক সম্পাদক ছায়া সমদ্দার প্রমুখ। পরিশেষে সাংস্কৃতিকবিস্তারিত পড়ুন
চোখের আলো ফিরে পেয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিতে চায় জান্নাতী
এক সপ্তাহের জ¦রে হঠাৎ দু’চোখে দেখতে না পাওয়ায় চলমান প্রাথমিক সমাপনীর মডেল টেষ্ট পরীক্ষা দেয়া হল না জান্নাতির। তবে চোখের আলো ফিরে পেয়ে সে এ বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষা দিতে চায়। জান্নাতী উপজেলার মধ্য ইন্দুরকানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী। এ বছরের নভেম্বর মাসে সমাপনী পরীক্ষায় তার অংশগ্রহণ করার কথা রয়েছে। জন্মের ২২ দিন আগে পিতা জহিরুল ইসলাম খোকনকে হারিয়েছেন জান্নাতী আক্তার। আর জন্মের তিন মাসের মাথায় মা সালমা বেগম তাকে ফেলে রেখে চলে যায় অন্যের ঘরে। তাই জান্নাতী তার জন্মকে আজন্ম পাপ বলে মনে করেন। ২০০৭ সালে জন্মেরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ঘুরতে এসে স্থানীয়দের হামলায় দম্পতিসহ আহত ৪
ইন্দুরকানীতে ঘুরতে গিয়ে স্থানীয়দের হামলায় এক দম্পতি ও তার পরিবারের লোকজনসহ উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। শনিবার বিকেলে ইন্দুরকানী গ্রামের নাজিমুদ্দিন ও তার স্ত্রী মীম কচাঁ নদীর পাড়ে ঘুরতে যায়। এসময় একই গ্রামের রেহেনা বেগম ও তার ছেলে রুবেল তাদের পরিচয় জানতে চায়। ওই দম্পতির সাথে অশালীন আচরণ করে এবং উভয় পক্ষের কথার কাটাকাটির এক সময় গৃহবধূ মীমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরদিন রবিবার সকালে নাজিমুদ্দিন ও তার ছোট ভাই নাইমসহ তিন জন আবারও ওই এলাকায় ঘুরতে গেলে উভয়ের মধ্যে আবারও বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়বিস্তারিত পড়ুন
মোংলায় বাগেরহাট টুয়েন্টি ফোরের বর্ষপুর্তি অনুষ্ঠান
নানা আয়োজনে মোংলায় পালিত হলো বাগেরহাটের জনপ্রিয় অনলাইন বাগেরহাট টুয়েন্টি ফোরের প্রতিষ্ঠা বার্ষিকী। রবিবার সকালে মোংলা প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্টাফ রিপোর্টার শেখ কামরুজ্জামান জসিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট টুয়েন্টি ফোর এর সম্পাদক খোন্দকার নিয়াজ ইকবাল, মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল, সাধারণ স¤পাদক আহসান হাবিব হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ স¤পাদক হাসান গাজী, আমির হোসেন আমু, সময় টিভির মোংলা প্রতিনিধি মাহমুদ হাসান, এটিএন প্রতিনিধিবিস্তারিত পড়ুন
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবীতে রাষ্ট্রপতির কাছে বাগেরহাট বিএমএসএফ’র স্মারকলিপি
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ বাগেরহাট জেলা কমিটি। রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র বাগেরহাট জেলা কমিটির সভাপতি এডভোকেট মো. শাহ্ আলম টুকু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সহ-সভাপতি আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. ইয়ামিন আলী, জেলা কমিটির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি হেদায়েত হোসেন লিটন, বিএমএসএফ’র জেলা কমিটির সদস্য আল-আমিন খান সুমন, মনজুরুল ইসলাম, মোল্লা আ. রব, সাংবাদিক সবুরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন ও সনাক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। রবিবার সকালে শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজের সামনে থেকে র্যালিটি বের হয়ে সার্কিট হাউসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক তপন কুমার বিশ^াস। এসময় অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, ডেপুটি সিভিল সার্জন ডাঃ প্রদিপ কুমার বকশি, সনাক এর ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর এবি এম মোশারফ হোসেন, সনাক সদস্য এডভোকেট সাহ আলম টুকু, জেলা তথ্য কর্মকর্তা ফরিদ উদ্দিন, অধ্যাক্ষবিস্তারিত পড়ুন
