প্রধান সূচি

মোংলায় বাগেরহাট টুয়েন্টি ফোরের বর্ষপুর্তি অনুষ্ঠান

নানা আয়োজনে মোংলায় পালিত হলো বাগেরহাটের জনপ্রিয় অনলাইন বাগেরহাট টুয়েন্টি ফোরের প্রতিষ্ঠা বার্ষিকী। রবিবার সকালে মোংলা প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার শেখ কামরুজ্জামান জসিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট টুয়েন্টি ফোর এর সম্পাদক খোন্দকার নিয়াজ ইকবাল, মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল, সাধারণ স¤পাদক আহসান হাবিব হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ স¤পাদক হাসান গাজী, আমির হোসেন আমু, সময় টিভির মোংলা প্রতিনিধি মাহমুদ হাসান, এটিএন প্রতিনিধি নিজাম উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি নুর আলম শেখ, সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, মনিরুল ইসলাম দুলু, বাগেরহাট টুয়েন্টি ফোরের মোংলা প্রতিনিধি মাসুদ রানা রেজা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial