প্রধান সূচি

পাইকগাছা উপজেলা শুমারী স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা শুমারী স্থায়ী কমিটির সভা বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শুমারী সমন্বয়কারী এসএম হবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মুকুল কুমার মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, এসআই আবু সাঈদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মোজাহার আলী, উপজেলা পরিসংখ্যান অফিসের জেএসএ জীবন কুমার ভদ্র, ডিইও শাহিন মাহমুদ সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জোনাল অফিসার বৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন, সাংবাদিক আব্দুল আজিজ। সভায় আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মাঠ পর্যায়ে প্রত্যেকটা খানার তথ্য সংগ্রহ করার জন্য দায়িত্বরতদের দিক নির্দেশনা প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial