Wednesday, September 26th, 2018
গণসংযোগ চালিয়ে যাচ্ছেন শ ম রেজাউল করিম
বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরুপকাঠী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন এলাকায় পথসভাসহ গণসংযোগ করে নৌকায় ভোট প্রর্থনা অব্যাহত রেখেছেন। বুধবার দিনব্যাপী তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে নাজিরপুর উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের গাঁওখালী বাজার, কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা বাজার ও দীর্ঘা ইউনিয়নের চাঁদকাঠী বাজারে ব্যাপক গনসংযোগ করেছেন। এ সময় তিনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং কয়েকটি পথসভায় সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র জনসাধারণের সামনে তুলে ধরেন। এ সময় শ মবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিদ্যুৎপিষ্টে দুই রাজমিস্ত্রির মৃত্যু
বাগেরহাটে বিদ্যুৎপিষ্টে হয়ে দুই নির্মান শ্রমিকের মুত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুই জন। বুধবার বিকেলে কচুয়া উপজেলার বিলকুল গ্রামের আকুব্বর আলী নকিবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতরা হলেন, বিলকুল গ্রামের জয়নাল শেখের ছেলে রাজমিস্ত্রি হারেজ শেখ (৩২) এবং কাকাড়বিল গ্রামের সুমিজ উদ্দিন মোল্লার ছেলে তানজিল মোল্লা (৩৫)। আহতরা হলেন বিলকুল গ্রামের ছত্তার মোল্লার ছেলে মালেক মোল্লা (৪০), একই গ্রামের হাশেম শেখের ছেলে হালিম শেখ (৩৫)। কচুয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল কবির বলেন, আকুব্বর আলী নকিবের নির্মানাধীন ভবনের একটি রুমেবিস্তারিত পড়ুন
তুষখালী ইউনিয়নে মহিউদ্দিন মহারাজের গণসংযোগ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মহিউদ্দিন মহারাজ বুধবার দিনব্যাপী মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী ও বান্ধাঘাটা বাজারে গণসংযোগ ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন। এ সময় তার সাথে মঠবাড়িয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, জেলা পরিষদের সদস্য আব্দুল হাই হাওলাদার, দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জোমাদ্দার, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ তালুকদার, বড় মাছুয়াবিস্তারিত পড়ুন
সুন্দরবন পর্যটন শিল্প ॥ সমস্যা ও সম্ভবনা
প্রাকৃতিক সম্পদের লীলাভূমি আমাদের বাংলাদেশ। এ দেশে রয়েছে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভবনা। অর্থনৈতিক একটি খাত পর্যটন। অপিমেয় সৌন্দর্যের এ দেশে বিদেশীদের ভ্রমনে আকৃষ্ট করে বিভিন্ন ধরণের সেবা ও সুবিধা প্রদানের মাধ্যমে বৈদেশীক মুদ্রা অর্জনে উজ্জ্বল সম্ভবনা রয়েছে। সুন্দরবন হতে পারে দেশ তথা বিশ্বে অন্যতম পর্যটন শিল্প। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। জাতি সংঘের অধিনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্ববধায়নে ১৯৮০ সাল থেকে সকল সদস্য দেশ এই দিবসটি পালন করে আসছে। দিবসটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সাথে সেতু বন্ধন গড়ে তোলা। বিশ্বের নানা দেশের মত বাংলাদেশও দিবসটিবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা শুমারী স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা শুমারী স্থায়ী কমিটির সভা বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শুমারী সমন্বয়কারী এসএম হবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মুকুল কুমার মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, এসআই আবু সাঈদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মোজাহার আলী, উপজেলা পরিসংখ্যান অফিসের জেএসএ জীবন কুমার ভদ্র, ডিইওবিস্তারিত পড়ুন
পাইকগাছা উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৪৬ সদস্যের কমিটি গঠন
পাইকগাছা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শাহজাহান কবিরকে সভাপতি, মাহফুজুর রহমান পলাশ, মনিরুল ইসলাম, এনায়েত ঢালী ও হাবিব গোলদারকে সহ-সভাপতি এবং শেখ জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট উপজেলা শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, আমিরুল ইসলাম, কৃষ্ণপদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কেষ্টপদ মন্ডল, ইব্রাহিম মোল্যা, মহসিন রেজা, প্রচার সম্পাদক সমারেশ গোলদার, সহ-প্রচার সম্পাদক তন্ময় সরকার, দপ্তর সম্পাদক মীর ইকবাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনি, অর্থ সম্পাদক রেজাউল ইসলাম, সহ-অর্থবিস্তারিত পড়ুন
কাউখালীতে দুঃস্থ কল্যান সংস্থার মতবিনিময় সভা
কাউখালী উপজেলার ৪নং শিয়ালকাঠী ইফনিয়নে বেসরকারি উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে বুধবার সকালে চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন ও ওয়ার্ড দুঃস্থ কল্যান সংস্থার নেত্রী এবং স্থানীয় সমাজসেবীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্ঠা এম.এ. রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক শাহ আলম তালুকদার, দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, জেপি নেতা অধ্যক্ষ আব্দুস সামাদ, উপজেলা যুব সংতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, উপজেলা যুব সংহতির সাবেক সদস্য সচিববিস্তারিত পড়ুন
পায়নি স্মার্ট কার্ড
ইন্দুরকানীতে ৯ হাজারের অধিক পেপার লেমিনেটেড কার্ড বিতরণ
পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় স্মার্ট কার্ড পেলেও ইন্দুরকানী উপজেলায় এখনও পৌছেনি। ফলে নতুন ভোটারদের দেয়া হচ্ছে পেপার লেমিনেটেড কার্ড। গত মঙ্গলবার থেকে এ উপজেলার পত্তাশী, বালিপাড়া ও পাড়েরহাট ইউনিয়নে ২০১২ সালের পর যারা ভোটার হয়েছে তাদেরকে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড না দিয়ে পেপার লেমিনেটেড কার্ড দেয়া হচ্ছে। এ উপজেলায় ছয় হাজার এক শত ছত্রিশ জন পেপার লেমিনেটেড জাতীয় পরিচয় পত্র পাচ্ছেন যার মেয়াদ ২০২০ সাল পর্যন্ত। বুধবার উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে পত্তাশী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডে কার্ড বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএমবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীর ৭টি কেন্দ্রে প্রাথমিক সমাপনীর মডেল টেষ্ট শুরু
ইন্দুরকানীতে ৭টি কেন্দ্রে প্রাথমিক সমাপনীর মডেল টেষ্ট শুরু হয়েছে। এ উপজেলার ৩টি ইউনিয়নের ৭টি কেন্দ্রে ১১৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। বুধবার উপজেলার পত্তাশী ইউনিয়নের ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পত্তাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ৪৭২ জন, পাড়েরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাড়ৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭২ ও বালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলারণ জোমাদ্দারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। উপজেলা শিক্ষা অফিসার পূরবী রানী দাস জানান, উপজেলার ৩টি ইউনিয়নের ৭টি কেন্দ্রে প্রাথমিক সমাপনীর প্রস্তুতি মূলক মডেল টেষ্টের প্রথমবিস্তারিত পড়ুন
