প্রধান সূচি

তুষখালী ইউনিয়নে মহিউদ্দিন মহারাজের গণসংযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মহিউদ্দিন মহারাজ বুধবার দিনব্যাপী মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী ও বান্ধাঘাটা বাজারে গণসংযোগ ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন।

এ সময় তার সাথে মঠবাড়িয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, জেলা পরিষদের সদস্য আব্দুল হাই হাওলাদার, দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জোমাদ্দার, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ তালুকদার, বড় মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার, মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল আলম টুকু, লীগের সহ-সভাপতি হেমায়েত উদ্দিন, যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, আবুল কালাম মোল্লা, ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম সোহেলসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, স্থানীয় ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগে জেলা পরিষদ চেয়ারম্যান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোটদানের আহ্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial