প্রধান সূচি

মুক্ত খালেদা জিয়াকে ছাড়া ২০ দলীয় জোট নির্বাচনে যাবেনা … লেবার পার্টির সভাপতি

বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সভাপতি ২০ দলীয় জোটের অন্যতম নেতা ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া ২০ দলীয় জোট নির্বাচনে যাবেনা। দেশবাসী আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। তিনি রবিবার দুপুরে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে ঈদ পরবর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছালাম শেখ বাতেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরো বলেন ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনার মামলায় একটি ফরমায়েশি রায়ের চক্রান্ত চলছে। যা শেখ হাসিনার বক্তব্যে ফুঁটে উঠেছে। তবে জনগণ কোন পাতানো রায় মেনে নেবেনা। তিনি আরো বলেন, বেগম জিয়া কারাগার থেকে বলেছেন গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে।

মতবিনিমিয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, লেবারপার্টির জেলা সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মো. আল আমিন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial