Sunday, August 26th, 2018
ভান্ডারিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর মাটিভাঙ্গা ফরাজী বাড়িতে রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা হুকুম আলী ও ভাতিজা মহারাজ এ দুই গ্রুপের সংঘর্ষে হনুফা বেগম (৩০), আ. রাজ্জাক (৪৬), আ. রহিম (৩০), আ. ছালাম (৫০), রুনু বেগম (৪২), মো. সালাম (৩০), মহারাজ (৪০), হুকুম আলী (৭০), আ. রহমান (৩৬) ও জাফরসহ মোট ১০জন আহত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. কালাম জানান, দীর্ঘদিন ধরে চলে আসা একটি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে মহারাজ ও হুকুম আলী গ্রুপ। এতেবিস্তারিত পড়ুন
কাউখালীতে হামলায় নিহত-১ ॥ আহত-৯
পিরোজপুরের কাউখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মফিজ উল্লাহ মাহাফুজ নামে এক ব্যক্তি মারা গেছেন। হামলায় আহত হয়েছেন মহিলাসহ ৯ জন। এরমধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার হামলায় মফিজ উল্লাহ মাহাফুজ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার সকালে কাউখালী সদরের ইউনিয়নের লাংগুলি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মফিজ উল্লাহ মাহাফুজ আল আরাফা ইসলামী ব্যাংকের বরিশাল শাখায় চাকুরী করতো বলে জানিয়েছেন কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশীদ মিল্টন। গ্রামবাসী সূত্রে জানা গেছে, কাউখালীবিস্তারিত পড়ুন
জামাই’র নির্যাতনে মেয়ে হত্যার অভিযোগ মেয়ের পরিবারের
ইন্দুরকানীর এক কৃষকের মেয়েকে নির্যাতন করে তার মেয়ে জামাই হত্যা করেছে বলে অভিযোগ করেছেন মেয়ের পিতা। রবিবার উপজেলার ইন্দুরকানী গ্রামের কৃষক সুনীল চন্দ্র বাওয়ালী ইন্দুরকানী প্রেসক্লাবে তার মেয়ে নিপা বাওয়ালীকে মেয়ের জামাই সুব্রত মৃধা নির্যাতন করে হত্যা করেছে বলে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঘরঘাটা গ্রামের সুখরঞ্জন মৃধার ছেলে সুব্রত মৃধার সাথে আড়াই বছর আগে তার ছোট মেয়ে নিপা বাওয়ালী (২৬) বিবাহ দেন। বিবাহের কিছুদিন পরই তার জামাই স্বর্ণের চেইন ও নগদ ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু বিয়ের ৬ মাস পরই জামাই সুব্রতবিস্তারিত পড়ুন
পাইকগাছায় টেকনিক্যাল স্কুল ও কলেজের কার্যক্রম স্থগিত রাখার দাবী
পাইকগাছার গদাইপুর মৌজায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জন্য অধিকগ্রহণকৃত জমির মালিকদের নামে নিজাম সরদার বাদী হয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছে। দেওয়ানী মামলা নং- ৬৯/১৮। উক্ত মামলা করায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কার্যক্রম শুরু করলে জমির মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে। এ জন্য মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত প্রকল্পের কার্যক্রম স্থগিত রাখার জন্য জমির মালিকগণ দাবী জানিয়েছেন। তাছাড়া ৬৬৮ দাগের ঘোষ পরিবারের ৩৫ শতক ও ঋশি পরিবারে ৬৬৭ দাগে ১৬ শতক জমি না দেওয়ার জন্য জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করেছিল। তবে জমির মালিকদেরবিস্তারিত পড়ুন
মুক্ত খালেদা জিয়াকে ছাড়া ২০ দলীয় জোট নির্বাচনে যাবেনা … লেবার পার্টির সভাপতি
বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সভাপতি ২০ দলীয় জোটের অন্যতম নেতা ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া ২০ দলীয় জোট নির্বাচনে যাবেনা। দেশবাসী আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। তিনি রবিবার দুপুরে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে ঈদ পরবর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছালাম শেখ বাতেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরো বলেন ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনার মামলায় একটি ফরমায়েশি রায়ের চক্রান্ত চলছে। যা শেখ হাসিনার বক্তব্যে ফুঁটে উঠেছে। তবে জনগণ কোন পাতানো রায় মেনে নেবেনা। তিনি আরো বলেন, বেগম জিয়া কারাগারবিস্তারিত পড়ুন
মংলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে
মংলা বন্দর কর্তৃপক্ষ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিক্ষার ‘অতিরিক্ত ফি’ দিতে বাধ্য করা হচ্ছে শিক্ষার্থীদের। জিম্মি করা হচ্ছে শিক্ষার্থী আর অভিবাবকদের। প্রভাবশালী সহকারী শিক্ষিকা দশ বছর ধরে দায়িত্বে রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। লিখিত বদলির আদেশ থাকার পরও অদৃশ্য কারণে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে পারছেন না প্রধান শিক্ষক। সরকারী নিয়মকানুন অকার্য্যকর ওই শিক্ষা প্রতিষ্ঠানে। কয়েক দিন আগে স্কুলটির দ্বিতীয় সাময়িক পরিক্ষা শেষ হয়। সরকারী নিয়মানুসারে শিশু শ্রেনীতে কোন পরিক্ষার ফি নেয়ার নিয়ম না থাকলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা প্রত্যেক ছাত্রের কাছ থেকে আদায় করেন ৫০ টাকা। প্রথম শ্রেনীতে ১০ টাকার স্থলে নেয়াবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার নিহত
পিরোজপুরের ইন্দরকানী উপজেলায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার পত্তাসী ইউনিয়নের বটতলা এলাকার তিনরাস্তা নামক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা গটে। নিহত ডাকাত সর্দার জাকির হোসেন (৪৫) জেলার কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের ফজলুল হকের ছেলে। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন শেখ জানান, গত শুক্রবার রাতে খুলনা এলাকা থেকে জাকির হোসেন নামে এক শীর্ষ ডাকাত সর্দারকে আটক করে পিরোজপুর ডিবি পুলিশের একটি দল। তার দেয়া তথ্যনুযায়ী শনিবার রাত ২টা ২০ মিনিটের দিকে ইন্দুরকানী উপজেলার পত্তাসী ইউনিয়নের বটতলা এলাকার তিনরাস্তা সংলগ্ন স্থানে অবৈধ অস্ত্র ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ব্যারিষ্টার সরোয়ারের গণ সংযোগ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর ব্যারিষ্টার সরোয়ার হোসাইন নির্বাচনী এলাকায় গণ সংযোগ করে চলছেন। কোরবানীর ঈদের ছুটিতে তিনি পিরোজপুর, নাজিরপুর ও স্বরূপকাঠী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে গণ সংযোগ করছেন। গত শনিবার তিনি নাজিরপুর উপজেলার ঘোষকাঠি বাজার দীর্ঘা ইউনিয়ন, শ্রীরামকাঠি বাজার এবং পিরোজপুর সদর উপজেলার নগরবাড়ী, বটতলা ও দূর্গাপুর বাজার দূর্গাপুর ইউনিয়ন, মুলগাও বাজার এলাকায় গণ সংযোগ করেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলার লড়াই ও ফুটবল খেলা অনুষ্ঠিত
পিরোজপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও চার দলীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে মাটিভাঙ্গা উদয়ন ক্লাব এ খেলার আয়োজন করে। পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমেদ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। কলেজ অধ্যক্ষ মো. আঃ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝুমুর বালা, মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান শ. ম. বেলায়েত হোসেন বুলু, উদয়ন ক্লাবের সভাপতি এডভোকেট রেজাউল করিম মিঠুল, সম্পাদক শিবনাথ সাহা। ফুটবল খেলায় কচুয়া ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হন উদয়কাঠী ফুটবলবিস্তারিত পড়ুন
