প্রধান সূচি

ভান্ডারিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর মাটিভাঙ্গা ফরাজী বাড়িতে রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা হুকুম আলী ও ভাতিজা মহারাজ এ দুই গ্রুপের সংঘর্ষে হনুফা বেগম (৩০), আ. রাজ্জাক (৪৬), আ. রহিম (৩০), আ. ছালাম (৫০), রুনু বেগম (৪২), মো. সালাম (৩০), মহারাজ (৪০), হুকুম আলী (৭০),  আ. রহমান (৩৬) ও জাফরসহ মোট ১০জন আহত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. কালাম জানান, দীর্ঘদিন ধরে চলে আসা একটি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে মহারাজ ও হুকুম আলী গ্রুপ। এতে উভয় পক্ষের লোক গুরুতর আহত হলে স্থানীয় ও স্বজনরা তাদের উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন চন্দ্র সূত্রধর জানান, আহতদের মধ্যে  মহারাজ, জাফর ও রহমানের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর বাকি ৭ জন স্বেচ্ছায় বরিশালে চিকিৎসা সেবা নিতে চাইলে তাদেরকেও বরিশালে প্রেরণ করা হয়। এ বিষয়ে ভান্ডারিয়া থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, দুই গ্রুপের সংঘর্ষে আহতদের বরিশালে নেয়া হয়েছে। তবে এখনও কোন মামলা দায়ের হয় নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial