প্রধান সূচি

কাউখালীতে হামলায় নিহত-১ ॥ আহত-৯

পিরোজপুরের কাউখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মফিজ উল্লাহ মাহাফুজ নামে এক ব্যক্তি মারা গেছেন। হামলায় আহত হয়েছেন মহিলাসহ ৯ জন। এরমধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার হামলায় মফিজ উল্লাহ মাহাফুজ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার সকালে কাউখালী সদরের ইউনিয়নের লাংগুলি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মফিজ উল্লাহ মাহাফুজ আল আরাফা ইসলামী ব্যাংকের বরিশাল শাখায় চাকুরী করতো বলে জানিয়েছেন কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো. আমিনুর রশীদ মিল্টন।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, কাউখালী ইউনিয়নের লাংগুলি গ্রামের মাওলানা নজরুল ইসলামের (৫৮) সাথে প্রতিবেশী ইউনুস খানের জমির বিরোধ রয়েছে। রবিবার সকাল  সাড়ে ১১টার দিকে নজরুল তার জমিতে বাঁধ নির্মাণ করতে গেলে ইউনুস খান ও তার লোকজনরা দেশীয় অস্ত্র রামদা, কুড়াল ও লেজা নিয়ে আতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীদের অস্ত্রের আঘাতে মাওলানা নজরুল (৫৮), রাহেলা বেগম (৩০), মফিজ উল্লাহ মাহাফুজ (২৮), আব্দুর রহমান মামুন (৩৮), তাসলিমা (৩৮), সাইফুল্লা (১৪), শহিদুল্লাহ (২০), জাহিদ (২২) আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে প্রথমে কাউখালী উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর দেড়টার দিকে মাওলানা নজরুল, রাহেলা, মাহাফুজ, আব্দুর রহমান মামুন ও জাহিদকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বরিশালে নেয়ার পথে মফিজ উল্লাহ মাহাফুজ মারা যান।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানান, জমি সংক্রান্ত বিবাধে হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial