নাজিরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা ॥ ধর্ষক গ্রেফতার
পিরোজপুরের নাজিরপুরে ২ সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষক নুরুল্লাহ (২৫)কে সোমবার সকালে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ।
ধর্ষিতা ওই গৃহবধু উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের বিলডুমুরিয়া গ্রামের এক কৃষকের স্ত্রী। ধর্ষক নুরুল্লাহ একই ইউনিয়নের পার্শবর্তী দেউলবাড়ি গ্রামের দাদন মিয়ার ছেলে।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গত রবিবার রাতে থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, ধর্ষক বিভিন্ন সময় ওই গৃহবধূর বাড়িতে এসে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু এতে গৃহবধু রাজী না হওয়ায় গত রবিবার বেলা ১১টার দিকে ওই গৃহবধুকে বাড়িতে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় গৃহবধূর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।
এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ জানান, এ ঘটনায় ধর্ষিতার দায়ের করা মামলায় ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।
