Monday, August 20th, 2018
মঠবাড়িয়ার ৫ গ্রামে মঙ্গলবার ঈদ
প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে এ বছরেও মঠবাড়িয়া উপজেলার ৫ গ্রামের শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৬ শতাধিক পরিবার মঙ্গলবার ঈদ-উল-আযহার নামাজ আদায় করবে। উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, চরকগাছিয়া ও খেতাছিড়া গ্রামের শুরেশ্বর দরবারের পীরের নির্দেশে তার অনুসারীরা যুগ যুগ ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রমজান ও ২টি ঈদ পালন করে থাকেন। কচুবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন জানান সৌদী আরবের সাথে মিল রেখে মঙ্গলবার ঈদ-উল-আযহার নামাজ আদায় করবেন।
কদমতলায় দুঃস্থদের ভিজিএফ চাল কম দেয়া হয়েছে
ঈদের প্রাক্কালে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে দুঃস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল কম দেয়া হয়েছে। চাল বিতরণ করার সময় সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত হয়ে এ অনিয়মের ঘটনা বন্ধ করেছেন। পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক উক্ত ইউনিয়ন পরিষদ ভবনে গিয়ে দেখতে পান জনপ্রতি ২০ কেজির বদলে ১৬ কেজি/সাড়ে ১৬ কেজি করে চাল দেয়া হচ্ছে। এ বিষয়ে তিনি (এডিসি) ইউপি চেয়ারম্যান মো. হানিফ খানকে প্রশ্ন করলে কোন সদুত্তর দিতে ব্যর্থ হন। এরপর এডিসি’র উপস্থিতিতে বাকী দুঃস্থদের ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে পশুর হাটে খাজনা না থাকলেও অতিরিক্ত টাকা আদায়
পিরোজপুরের ইন্দুরকানীতে পশুর হাটে খাজনা না থাকলেও অতিরিক্ত টাকা আদায় করছে জেপির নেতা-কর্মীরা। পবিত্র ঈদুল আযহাকে সামনের রেখে ইন্দুরকানী সদরের পশুর হাটে খাজনা না থাকলেও উপজেলা জেপির কতিপয় নেতা-কর্মীরা একটি রশিদ ধরিয়ে দিয়ে ছোট গরু প্রতি ২শ’ টাকা এবং মাঝারি ও বড় গরু প্রতি ৪শ’ থেকে ৫শ’ টাকা আদায় করছে। বাজার উন্নয়নের জন্য গরু প্রতি ৫০ টাকা করে নেয়ার কথা থাকলেও তারা কোরবানীর হাটে অতিরিক্ত টাকা আদায় করছে। এ উপজেলার ১৩টি হাট-বাজারের ইজারা কিনে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পরিশোধবিস্তারিত পড়ুন
কাউখালীতে বজ্রপাতে নদীতে পড়ে যাওয়া নিখোঁজ জেলের লাশ উদ্ধার
পিরোজপুরের কাউখালী উপজেলার কচাঁ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আহত হয়ে ডুবে নিখোঁজ হওয়া মানিক (২২) নামের এক জেলের লাশ দু’দিন পর সোমবার বিকেলে একই স্থান থেকে উদ্ধার করেছে স্থানীয় জেলেরা । মানিক কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দক্ষিন নিলতী গ্রামের আ. সালাম খানের ছেলে। প্রত্যক্ষদর্শী জেলেরা জানায়, রবিবার সকালে কচাঁ নদীর দেওনাখালী এলাকায় মাছ ধরার সময় বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে জেলে মানিক আহত হয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। রবিবার সকাল থেকে স্থানীয় অর্ধ শতাধিক জেলে উদ্ধার তৎপরতা চালায়। পরে সোমবার বিকেল ৫ টার দিকেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ঋণের ১৫ লাখ টাকা নিয়ে ব্যবসায়ী উধাও ॥ জামিনদাতা শিক্ষক কারাগারে
পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্র্যাক ব্যাংক থেকে জাকির হোসেন নামের এক প্রতারক ব্যবসায়ী ১৫ লাখ টাকা ঋণ নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় ব্যাংকের দায়ের করা মামলায় জামিনদাতা উপজেলার পাঁচশতকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুচ মিয়া জেল হাজতে রয়েছেন। জানা গেছে, উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত আ. রশিদ আকনের ছেলে জাকির হোসেন ব্র্যাক ব্যাংক মঠবাড়িয়া শাখা থেকে ২০১৩ সালে ১৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। যা ঋণ গ্রহণের কিছুদিন পরে প্রতারক জাকির হোসেন ব্যাংকের টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ পিরোজপুর জেলা যুগ্ম দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। ওইবিস্তারিত পড়ুন
ইন্দুরকানী ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
ইন্দুরকানীতে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পবিত্র ঈদুল আযহার ঈদকে সামনে রেখে সরকার দুঃস্থদের জনপ্রতি ২০ কেজি করে বিশেষ ভিজিএফের চাল বরাদ্ধ দেন। কিন্তু এ উপজেলার পত্তাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল মল্লিক দুঃস্থদের ২০ কেজির স্থলে ১২ থেকে ১৫ কেজি চাল দেয়ার একাধিক অভিযোগ উঠেছে। ইন্দুরকানীর চাড়াখালীর খাদ্য গুদামের সামনে ওই ইউপি সদস্য বালতি মেপে চাল দিলে জনপ্রতি ৫ কেজি থেকে ৮ কেজি পর্যন্ত চাল কম হয়। এ বিষয়ে অভিযোগ উঠলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার খাদ্য গুদামে উপস্থিত হয়ে নিজে বসে থেকেবিস্তারিত পড়ুন
নাজিরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা ॥ ধর্ষক গ্রেফতার
পিরোজপুরের নাজিরপুরে ২ সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষক নুরুল্লাহ (২৫)কে সোমবার সকালে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। ধর্ষিতা ওই গৃহবধু উপজেলার দেউলবাড়ি ইউনিয়নের বিলডুমুরিয়া গ্রামের এক কৃষকের স্ত্রী। ধর্ষক নুরুল্লাহ একই ইউনিয়নের পার্শবর্তী দেউলবাড়ি গ্রামের দাদন মিয়ার ছেলে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গত রবিবার রাতে থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, ধর্ষক বিভিন্ন সময় ওই গৃহবধূর বাড়িতে এসে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু এতে গৃহবধু রাজী না হওয়ায় গত রবিবার বেলা ১১টার দিকে ওই গৃহবধুকে বাড়িতে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় গৃহবধূরবিস্তারিত পড়ুন
