প্রধান সূচি

মঠবাড়িয়ায় ঋণের ১৫ লাখ টাকা নিয়ে ব্যবসায়ী উধাও ॥ জামিনদাতা শিক্ষক কারাগারে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্র্যাক ব্যাংক থেকে জাকির হোসেন নামের এক প্রতারক ব্যবসায়ী ১৫ লাখ টাকা ঋণ নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় ব্যাংকের দায়ের করা মামলায় জামিনদাতা উপজেলার পাঁচশতকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুচ মিয়া জেল হাজতে রয়েছেন।

জানা গেছে, উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত আ. রশিদ আকনের ছেলে জাকির হোসেন ব্র্যাক ব্যাংক মঠবাড়িয়া শাখা থেকে ২০১৩ সালে ১৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। যা ঋণ গ্রহণের কিছুদিন পরে প্রতারক জাকির হোসেন ব্যাংকের টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ পিরোজপুর জেলা যুগ্ম দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হলে জাকির হোসেন পলাতক থাকায় জামিনদাতা শিক্ষক ইউনুছ মিয়াকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

প্রতারক জাকির হোসেনকে ধরিয়ে দিতে নিকটস্থ থানায় জানালে জামিনদাতার পরিবার থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, প্রতারক জাকির হোসেনকে গ্রেফতারের জন্য সকল থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial