মঠবাড়িয়ার ৫ গ্রামে মঙ্গলবার ঈদ
প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে এ বছরেও মঠবাড়িয়া উপজেলার ৫ গ্রামের শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৬ শতাধিক পরিবার মঙ্গলবার ঈদ-উল-আযহার নামাজ আদায় করবে। উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, চরকগাছিয়া ও খেতাছিড়া গ্রামের শুরেশ্বর দরবারের পীরের নির্দেশে তার অনুসারীরা যুগ যুগ ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রমজান ও ২টি ঈদ পালন করে থাকেন।
কচুবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন জানান সৌদী আরবের সাথে মিল রেখে মঙ্গলবার ঈদ-উল-আযহার নামাজ আদায় করবেন।
Please follow and like us:
« কদমতলায় দুঃস্থদের ভিজিএফ চাল কম দেয়া হয়েছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সৌদিতে ঈদ উদযাপন আজ ॥ বাংলাদেশে কাল ঈদ »
