মঠবাড়িয়ায় জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া
জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩তম শাহদাৎ উপলক্ষে মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।
তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান গোলদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক তাজ উদ্দনি আহমদে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি বায়েজিদ আহমেদ খান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আরিফ-উল-হক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু প্রমুখ।
সভা পরিচালনা করেন তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার।
