প্রধান সূচি

মঠবাড়িয়ায় সাংবাদিক হেলালের বিরুদ্ধে এমপি’র দায়ের করা মামলায় চুড়ান্ত প্রতিবেদন দাখিল

দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল ও স্থানীয় যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মঠবাড়িয়ার সংসদ ডা. রুস্তম আলী ফরাজীর দায়ের করা মিথ্যা মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা।

বৃহস্পতিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই রমিজ জাহান জুম্মা জানান, সাংবাদিক আজমল হক হেলাল ও যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি এবং অত্র মামলা থেকে অব্যহতি দানের প্রার্থনা মর্মে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

মামলা থেকে অব্যহতি পেয়ে সাংবাদিক আজমল হক হেলাল তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার বিরুদ্ধে দায়ের করা মামলাটি অসত্য। তথ্য-উপাথ্য যাচাই বাছাই করে এবং স্বাক্ষ্য গ্রহনের মাধ্যমে, তদন্তকারী কর্মকর্তা অভিযোগকারীর অভিযোগের সত্যতা পায়নি। তিনি আরও বলেন, স্থানীয় এবং ঢাকাসহ সারাদেশের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ মিথ্যা মামলার প্রতিবাদে মামববন্ধন ও প্রতিবাদ করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, ডা. ফরাজীকে নিয়ে ফেজবুকে দেয়া একটি স্টাটার্স শেয়ার করায় ২০১৭ সালের ৬ জুলাই বৃহস্পতিবার রাতে স্থানীয় সাংসদ ডা. রুস্তম আলী ফরাজীর সমর্থক ও তার প্রতিষ্ঠিত কলেজের প্রভাষক ফারুক হোসেন সাংবাদিক হেলালসহ যুবলীগ নেতার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ৫৭ ধারায় একটি মিথ্যা মামলা দায়ের করেছিল। ওই ঘটনায় সারাদেশে আন্দোলন ও প্রতিবাদের ঝড় ওঠে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial