প্রধান সূচি

Thursday, August 16th, 2018

 

মঠবাড়িয়ায় জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া

জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩তম শাহদাৎ উপলক্ষে মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। তুষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান গোলদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ  ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক তাজ উদ্দনি আহমদে, ঢাকাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সাংবাদিক হেলালের বিরুদ্ধে এমপি’র দায়ের করা মামলায় চুড়ান্ত প্রতিবেদন দাখিল

দৈনিক সকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল ও স্থানীয় যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মঠবাড়িয়ার সংসদ ডা. রুস্তম আলী ফরাজীর দায়ের করা মিথ্যা মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই রমিজ জাহান জুম্মা জানান, সাংবাদিক আজমল হক হেলাল ও যুবলীগ নেতা নুরুল আমীন রাসেলের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি এবং অত্র মামলা থেকে অব্যহতি দানের প্রার্থনা মর্মে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জরাজীর্ণ ঘরে পানি কাঁদার মধ্যে পাঠদান

শিক্ষার্থী আছে, শিক্ষক আছে শুধু নাই পাঠদান করার মত কোন উপযুক্ত ভবন। জরাজীর্ণ টিনের ছাপরা ঘরে কাঁদা পানির মধ্যে বৃষ্টির দিনে শিক্ষার্থীদের ভিজে ক্লাস করতে হচ্ছে। প্রতিষ্ঠার ৪০ বছর পার হলেও সরকারি ভাবে আজও নির্মাণ হয়নি কোন ভবন। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী এস দাখিল মাদ্রাসার এ চিত্র। ১৯৭৮ সালে এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ে ২০০২ সালে এটি এমপিওভুক্ত হয়। এ শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। ২২ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ১২ জন এমপিওভুক্ত রয়েছেন। ২টি টিনের ছাপড়া দেয়া ঘর থাকলেও তা একেবারে জরাজীর্ণ।বিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে   …জিয়াউল আহসান গাজী

পিরোজপুরে পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে কুইজ প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলিপ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বঙ্গবন্ধু স্বাধীকার আন্দোলনের জন্য কাজ করেছেন। শেখ হাসিনার আজ দেশটাকে সাজানোর জন্য কত কষ্ট করেছেন তার দিকে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রীর ভিশনসমূহ বাস্তবায়নে তোমাদের সুশিক্ষায়বিস্তারিত পড়ুন


ব্যক্তির কর্মী হলে কর্মচারী হবেন, আর দলের কর্মী হলে নেতা হবেন … জিয়াউল আহসান গাজী

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউল আহসান গাজী বলেছেন, দল করবেন, দলের সুবিধা নিবেন, আর দলের জাতীয় প্রোগ্রামে আসবেন না, সেটা হয় না। মনে রাখবেন ব্যক্তির কর্মী হলে তার কর্মচারী হবেন, আর দলের কর্মী হলে, নেতা হবেন। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার খেজুরতলা দাখিল মাদ্রাসা মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কথা যাতে কেহ বলতেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় মাদকসেবী গ্রেফতার

পিরোজপুর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ বাদল (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ফার্নিচার ব্যবসায়ী গ্রেফতারকৃত বাদল উপজেলার তুষখালী গ্রামের সেকেন্দার আলীর এর ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এঘটনায় এসআই জলিল বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে। গ্রেফতারকৃত বাদলকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।


নাজিরপুরে সন্ত্রাসী হামলার শিকার জেলা পরিষদ সদস্য তিমির

পিরোজপুর জেলা পরিষদের সদস্য তুহিন হালদার তিমির সন্ত্রাসী হামলার শিকার হয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার ঘোষকাঠী বাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এসময় তাকে রক্ষা করার জন্য তার বড় ভাই তাপস হালদার এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও মারপিট করে। ওই দিন রাতেই তাদের দু’জনকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৃনাল শিকদার ও খোকন শিকদার নামে দু’জন আটক করেছে বলে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) রাসেল সারোয়ার। হাসপাতালে চিকিৎসাধীন তুহিন হালদার তিমির জানান, তিনিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial