প্রধান সূচি

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে   …জিয়াউল আহসান গাজী

পিরোজপুরে পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে কুইজ প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শোকসভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলিপ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বঙ্গবন্ধু স্বাধীকার আন্দোলনের জন্য কাজ করেছেন। শেখ হাসিনার আজ দেশটাকে সাজানোর জন্য কত কষ্ট করেছেন তার দিকে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রীর ভিশনসমূহ বাস্তবায়নে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমরা শিক্ষা সাংস্কৃতি ও খেলাধুলায় অগ্রনী ভূমিকা রাখতে হবে।

শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য বাসুদেব হালদার, সহকারী শিক্ষক অঞ্জলী রাণী মজুমদার, মাওলানা মোঃ ইসমাইল হোসেন, সাবিনা ইয়াসমিন, ছাত্রীদের পক্ষে সাদিয়া জামান, নাবিলা সুলতানা, নিহাদ আক্তার, অর্পিতা সাহা, দিনা ইসলাম, সাম্মি আক্তার, তাবিহা আক্তার, ইয়াসা আক্তার, রিয়া আক্তার। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে বই বিতরন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial