মঠবাড়িয়ায় মাদকসেবী গ্রেফতার
পিরোজপুর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ বাদল (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ফার্নিচার ব্যবসায়ী গ্রেফতারকৃত বাদল উপজেলার তুষখালী গ্রামের সেকেন্দার আলীর এর ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এঘটনায় এসআই জলিল বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে। গ্রেফতারকৃত বাদলকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« নাজিরপুরে সন্ত্রাসী হামলার শিকার জেলা পরিষদ সদস্য তিমির (পূর্ববর্তি সংবাদ)
