ইন্দুরকানীর অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ
এইচডিটি ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ইন্দুরকানীর অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুরের বাবুই কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করেন উন্নয়ন সংস্থা বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান। অসহায় পরিবারকে সাবলম্বী করার লক্ষে এদিন ইন্দুরকানী উপজেলার কালাইয়া গ্রামের রুমা আক্তার ও আখি আক্তার এবং চরবলেশ্বর গ্রামের কারিমা আক্তারের হাতে তিনটি সেলাই মেশিন তুলে দেয়া হয়।
বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান জানান, এইচডিটি ও বাবুই ইতিপূর্বে পিরোজপুর জেলাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৩৫টি পরিবারকে সাবলম্ভী করার লক্ষে এ কার্যক্রম করে আসছে। এরই ধারাবাহিকতায় সামনের দিনগুলোতে আরো নতুন কার্যক্রম নিয়ে মানুষের কাছে পৌছে যাবে এইচডিটি ও বাবুই।
এসময় উপস্থিত ছিলেন এইচডিটিএর পরিচালক মেহেদী হাসান, মধ্য কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জেল হায়দার বেপারী, ৩০নং মধ্য চর বলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা বেগম প্রমুখ।
