Friday, August 17th, 2018
ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার অাদর্শকে নষ্ট করতে পারে নাই ….জিয়াউল আহসান গাজী
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকীতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে দীর্ঘা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ও লেবুজিলবুনায়া ওয়ার্ড আওয়ামীলীগের সহযোগীতায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অালোচনা সভায় দীর্ঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ আলম আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। তাকে হত্যার মাধ্যমে আওয়ামীলীগকে নিশ্চিন্ন ও আদর্শ নষ্ট করার চিন্তাভাবনা করেছিলো কিছু প্রধানমন্ত্রী আজ মহাকাশ ও সমূদ্রজয়ের মতো কাজ করছেন। দেশের মানুষেরবিস্তারিত পড়ুন
বাগেরহাট খানজাহান বিমান বন্দরের জন্য আরও ৫২৯ একর জমির দখল হস্তান্তর
বাগেরহাটে নির্মানাধিন খানজাহান আলী বিমান বন্দরের জন্য নতুন করে অধিগ্রহণকৃত আরও ৫২৯ একর জমির দখল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে হস্তান্তর ও জমির মালিকদের ক্ষতিপুরনের চেক প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে রামপাল উপজেলার ফয়লায় খানজাহান আলী বিমান বন্দর এলাকায় বাগেরহাটের জেলা প্রশাসন আনুষ্ঠানিক ভাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে নতুন করে অধিগ্রহণকৃত এসব জমির দখল হস্তান্তর করেন। নির্মানাধিন খানজাহান আলী বিমান বন্দরের জন্য নতুন অধিগ্রহণকৃত জমির দখল হস্তান্তর ও জমির ক্ষতিগ্রস্থ মালিকদের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমারবিস্তারিত পড়ুন
বাগেরহাটের চিতলমারীতে জমজ ভাই সাড়ে ৬ লাখ টাকায় বিক্রি!
১৫ থেকে ২০ লাখ টাকার দাম হাঁকাহাঁকি জাতীয় ব্যাপক প্রচারণার পর অবশেষে তাদের দুজনকে বিক্রি করা হলো মাত্র সাড়ে ছয় লাখ টাকায়। আসন্ন ঈদ উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী শুক্রবার বেলা পৌনে ১২টায় নিজ গ্রামের এই গরু দু’টি ক্রয় করেছেন। চিতলমারীর হিজলা ইউনিয়নের হিজলা গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর পুত্র মুনজুরুল আলম চৌধুরী সেনাবাহিনীর সার্জেন্ট ছিলেন। ২০১৩ সালে চাকুরীতে অবসর গ্রহণ শেষে গ্রামে ফেরেন। নানা জাতের ৩২টি গরু নিয়ে শুরু করেন গরুর ফার্ম। সেই ফার্মে ‘হলিস্টেন ফ্রিজিয়ান’ জাতের গাভী হতে জন্ম নেয় জমজ দু’টি এঁড়ে গরু।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে ছাত্র আন্দোলনের মতবিনিময়
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঠবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। শুক্রবার সকালে মঠবাড়িয়া উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা দক্ষিণ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর সভাপতি এম. এম রেদওয়ান হোসেন। মঠবাড়িয়া উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, জুবায়ের মাহমুদ প্রমুখ। মতবিনিময় সভায় ছাত্রনেতারা জ্বালাও পোড়ায় রাজনীতি বন্ধ এবং ইসলামী হুকুমত কায়েমেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে উদীচীর আলোচনা সভা
৭৫ এ বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর বঙ্গবন্ধুর পথধরে খুনি মোস্তাক চক্র ১৯৭৬ এ এক সমাবেশে নতুন এক ৬ দফা ঘোষনা করেছিল। যার মধ্যে ছিল, বাংলাদেশের পতাকা পরিবর্তন, জাতীয় সংগীত পরিবর্তন, ৫২ ভাষা অন্দোলনের পটভুমিকায় নির্মিত সকল শহীদ মিনার গুড়িয়ে দেয়া, মুক্তিযুদ্ধের পটভুমিকায় নির্মিত সকল ভাস্কর্য ভেঙ্গে ফেলা, যারা পাকিস্থানের পক্ষে কাজ করেছে সেই সব রাজাকার-আল বদরদের নামে মিনার তৈরী করা এবং মুক্তিযুদ্ধে অংশ গ্রহন কারী সকল যোদ্ধাদের জারজ সন্তান ঘোষনা করা। কিন্তু মোস্তাক গংদের সে আশা পুরা করতে পারেনি। তারা বলেন, আবারও স্বাধীনতা বিরোধীরা বিদেশী দোসরদের মদদে বিভিন্ন ভাবে চেষ্টাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীর অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ
এইচডিটি ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ইন্দুরকানীর অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুরের বাবুই কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করেন উন্নয়ন সংস্থা বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান। অসহায় পরিবারকে সাবলম্বী করার লক্ষে এদিন ইন্দুরকানী উপজেলার কালাইয়া গ্রামের রুমা আক্তার ও আখি আক্তার এবং চরবলেশ্বর গ্রামের কারিমা আক্তারের হাতে তিনটি সেলাই মেশিন তুলে দেয়া হয়। বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান জানান, এইচডিটি ও বাবুই ইতিপূর্বে পিরোজপুর জেলাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৩৫টি পরিবারকে সাবলম্ভী করার লক্ষে এ কার্যক্রম করে আসছে। এরই ধারাবাহিকতায় সামনের দিনগুলোতে আরো নতুনবিস্তারিত পড়ুন
