মঠবাড়িয়ায় স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা
মঠবাড়িয়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান বাড়াতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন, সাবেক প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক এইচএম আকরামুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মিজানুর রহমান মিজু, সাংবাদিক রোকনুজ্জামান শরীফ, আব্দুল হালিম দুলাল, রফিকুজ্জামান আবীর, ইসরাত জাহান মমতাজ, মেহেদী হাসান, ইসমাইল হোসেন হাওলাদার, এস.এম. আকাশ প্রমুখ।
সভায় স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সংকট, এক্স-রে সমস্যা, হাসপাতাল চত্বরে দালালদের উৎপাতসহ বিভিন্ন সমস্যা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এসময় তিনি আরও বলেন উপজেলায় একটি পৌর সভা ও ১১টি ইউনিয়নে মোট ৩২জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে ৬ জন ডাক্তার কর্মরত থাকায় উপজেলার ৫ লাখ মানুষকে চিকিৎসাসেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে।
