Friday, August 10th, 2018
কাউখালীতে ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল প্রতিযোগিতা
শ্রাবণ দিনের বর্ষণমূখর সময়ে ফুটবল খেলে গায়ে কাঁদা মাখামাখি করেননি এমন মানুষ মেলা ভার। স্বাধীনতার পর দেশে মানুষের বিনোদনের সবচেয়ে বড় জায়গাটি ছিল ফুটবল। সর্বত্র মানুষের তর্ক-বিতর্কে চায়ের দোকান পাড়া-মহল্লায় সকলের হৃদয় জুড়েই ফুটবল একটি বিশেষ জায়গা করে নিয়েছিল। কালের বিবর্তনে আধুনিক খেলার ভীড়ে হারিয়ে যেতে বসেছে ফুটবল খেলা। অথচ আগে স্কুল পর্যায়ে, আন্তঃজেলা বা উপজেলা ভিত্তিক ফুটবল প্রতিযোগিতার প্রচলন ছিল চোখে পড়ার মতো। বর্তমানে সেটাও হারিয়ে যেতে বসেছে। তবে পিরোজপুরে কাউখালী উপজেলায় শুক্রবার কাউখালী উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের সোনাকুর গ্রামের মিনাবিস্তারিত পড়ুন
আলহাজ্ব শামসুল হক-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত
২০১৬ সালের ১০ আগস্ট এইদিনে “দৈনিক খোলা বাজার পত্রিকা ও খোলাবাজার ২৪ ডট কম অনলাইন নিউজ পোর্টাল”এর প্রকাশক মোঃ জহিরুল ইসলাম কলিম-এর বাবা আলহাজ্ব মোঃ শামসুল হক ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজিউন)। আলহাজ্ব শামসুল হক-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা সবুজবাগ মধ্য বাসাবো ইস্টার্ন হাউজিং ছায়াবীথি জামে মসজিদে ও ছায়াবীথি এতীমখানায় এতীমদের নিয়ে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত হয়। দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ জেলা পিরোজপুর-এর দুর্গাপুর ইউনিয়নে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মোঃ শামসুল হক দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তিনিবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার গৌরীপুর দুঃস্থ কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় শুক্রবার বিকেলে বেসরকারি উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে সংস্থার উপজেলা কার্যালয়ে ৭নং গৌরীপুর ইউনিয়নের দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রীবৃন্দ, প্রবীণ সমাজসেবী ছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শোকাবহ আগষ্ট উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে উপস্থিত সকলে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে¡ প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়পার্টি (জেপি)’র ভান্ডারিয়া উপজেলা যুগ্ন আহবায়ক এবং ৭নং গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন, সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহারবিস্তারিত পড়ুন
মুকুল সভাপতি ॥ সেলিম সাধারণ সম্পাদক
পিরোজপুরে জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে জাতীয় পার্টি (এরশাদ) নেতারা বলেছেন, পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছরের শাসনামল ছিলো স্বর্ণযুগ। এরশাদের শাসন আমলের হালুয়া-রুটি খাওয়া নেতারা অন্য জায়গায় চলে গেছে। আজকে প্রেসিডেন্টসিয়াল সরকার হলে এরশাদ রাষ্ট্রপতি হবেন। বর্তমানে উপমহাদেশে জোটের রজনীতি চলছে তাই এরশাদ সাহেবও জোটের রাজনীতিতে আছেন। সামনে আরো অনেক চমক আসবে। আপনারা সংগঠিত হন। সংগঠিত না হলে মূল্যায়ন হবে না। শুক্রবার শহরের এস.বি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় পার্টির নেতারা এসব কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন
নাজিরপুরে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা
“অবিলম্বে একইধারার গণমুখী-বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি চালু কর” এমন স্লোগানকে ধারন করে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে নাজিরপুর শহীদ জননী কলেজে একটি কর্মীসভা শেষে তীর্থদেব হালদারকে আহ্বায়ক ও অপূর্ব মন্ডল, রিয়াদ হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ১৭ সদস্য উপজেলা কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজ হোসেন,সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মিয়া, সাবেক ছাত্র নেতা শেখ লুৎফর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি শান্তনু হালদার, সম্পাদক শাহানা মুন্নি,বিস্তারিত পড়ুন
জাতীয় হিন্দু মহাজোট পাইকগাছা উপজেলা শাখা কমিটির বর্ধিত সভা
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাইকগাছা উপজেলা শাখা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আদালত সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি এডভোকেট শিবু প্রসাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রতন কুমার ভদ্র। উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক সুধাংশু কুমার মন্ডল, জীবন কৃষ্ণ সরকার, গোলক বিহারী মন্ডল, দুলাল চন্দ্র বিশ্বাস, কাউন্সিলর কবিতা দাশ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, প্রভাষক কুমারেশ সরকার, এডভোকেট প্রদীশ কুমার হালদার, উইলিয়াম সরকার, রেখা রানী বিশ্বাস, সুরেশ চন্দ্র সরকার,বিস্তারিত পড়ুন
পাইকগাছা পরিষ্কার পরিচ্ছন্নতা বৃক্ষরোপন অভিযান পরিচালনা এবং ডাস্টবিন স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান পরিচালনা এবং ডাস্টবিন স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি সাপোর্ট কমিটির উদ্যোগে জনহিতকর এসব কাজ করা হয়। কমিটির সভাপতি ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সার্বিক পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ব্যবসায়ী শেখ জালাল উদ্দীন, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কবিতা দাশ, এসএম তৈয়েবুর রহমান, আসমা আহম্মেদ, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, জগদীশ চন্দ্র রায়, গাজী শহিদুল ইসলাম খোকন ও নবলোকের উপজেলা ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ।
দুই চড়ে’ই শিশু ধর্ষন চেষ্টার বিচার !
বাগেরহাটের মোল্লারহাটে মাত্র দুই চড় মেরে ধর্ষন চেষ্টার ঘটনার দফা-রফা করেছেন সেখানকার সমাজপতিরা। মাত্র ১৫ মিনিটে এক টর্নেডোর গতি সম্পন্ন শালিশীর আয়োজন করা হয় গত বুধবার রাতে। আয়োজক ছিলেন চাউলটুরী এলাকার সাবেক-বর্তমান জনপ্রতিনিধিসহ বেশ কয়েকজন সমাজপতি। তবে শালিশীতে উপস্থিত অনেকেই সমাজপতিদের এহেন বিচার ব্যবস্থায় সন্তুষ্ট হতে পারেননি বলে জানিয়েছেন। ধর্ষন চেষ্টার শিকার শিশুটির বাবা জানায়, মোল্লারহাট উপজেলার চাউলটুরি গ্রামে তার বাড়ি। ওই গ্রামের একটি স্কুলে তৃতীয় শ্রেনীতে পড়ে তার মেয়ে। গত ৪ জুলাই বিকেলে প্রতিবেশী কৃষ্ণবালা (৪৫) ওই শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। একপর্যায়ে শিশুটির স্যালোয়ার ছিড়েবিস্তারিত পড়ুন
ইউপি সদস্যের উপর হামলা ও চাঁদা দাবীর অভিযোগ
ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
জেলার ইন্দুরকানীতে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার উপর হামলা ও চাঁদা দাবীর অভিযোগে আদালতের নির্দেশে ৩ সপ্তাহ পর মামলা নিয়েছে পুলিশ। ওই মামলায় বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলামসহ ৬ জনকে আসামী করা হয়েছে। মামলার অন্যন্য আসামীরা হলেন, আব্দুল জলিল শেখ, মাহাবুব হাসান, রেজাউল হাওলাদার, মনির হোসেন ও ওবায়দুল হাওলাদার। গত ৩০ জুলাই ইউপি সদস্য ইয়াকুব আলী বাদী হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে হামলা ও চাঁদা দাবীর অভিযোগে পিরোজপুর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশে গত মঙ্গলবার রাতে ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিনবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা
মঠবাড়িয়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান বাড়াতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন, সাবেক প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক এইচএম আকরামুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মিজানুর রহমান মিজু, সাংবাদিক রোকনুজ্জামান শরীফ, আব্দুল হালিম দুলাল, রফিকুজ্জামান আবীর, ইসরাত জাহান মমতাজ, মেহেদী হাসান, ইসমাইল হোসেন হাওলাদার, এস.এম. আকাশ প্রমুখ। সভায় স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভনবিস্তারিত পড়ুন
