নাজিরপুরে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা
“অবিলম্বে একইধারার গণমুখী-বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি চালু কর” এমন স্লোগানকে ধারন করে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকালে নাজিরপুর শহীদ জননী কলেজে একটি কর্মীসভা শেষে তীর্থদেব হালদারকে আহ্বায়ক ও অপূর্ব মন্ডল, রিয়াদ হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ১৭ সদস্য উপজেলা কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজ হোসেন,সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মিয়া, সাবেক ছাত্র নেতা শেখ লুৎফর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি শান্তনু হালদার, সম্পাদক শাহানা মুন্নি, শিক্ষক দুলাল পান্ডেসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের অগ্রগতির জন্য ছাত্রদের সচেতন অভিভাবকের ন্যায় কাজ করতে হবে এবং অবিলম্বে একইধারার গণমুখী-বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি চালু করার লক্ষ্যে ছাত্র ইউনিয়নকে লড়াই করতে হবে।
