প্রধান সূচি

নিরাপদ সড়কের দাবীতে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

নিরাপদ সড়ক এবং দক্ষ ড্রাইভার দিয়ে সব ধরনের পরিবহন চালানোসহ বিভিন্ন দাবিতে পিরোজপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৮ টায় পৌর শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পিরোজপুরের বিভিন্ন শ্রেনী-পেশার নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী ছোয়া কবির, আসাদুজ্জামান অভি, আবদুল্লাহ আল জুবায়ের, অভিবাবক রুপা আক্তার।

বক্তারা বলেন সড়কে নিরাপত্তা জোরদার, বেপরোয়া গাড়ি চালকদের লাইসেন্স বাতিল ও রেজিস্ট্রেশন ছাড়া যানবাহন চলাচল বন্ধের দাবি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial