Friday, August 3rd, 2018
স্বরূপকাঠীর কুড়িয়ানায় পেয়ারা বাগানের দর্শনার্থী ট্রলার থেকে চাঁদাবাজি
স্বরূপকাঠী উপজেলার আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগান ও ভাসমান হাট দেখতে আসা দর্শনার্থী ট্রলার থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের একদল যুবকদের বিরুদ্ধে। স্থানীয় যুবলীগের দোহাই দিয়ে নিহার সিকদার, জহির, তাপস, মিলন ও বাবুল নামে কয়েকজনে ট্রলার থেকে প্রায় এক মাস ধরে চাঁদা আদায় করা হচ্ছে। কুড়িয়ানা বাজারের পুলিশ ফাড়ির সন্নিকটে প্রাইমারি স্কুলের পাশ দিয়ে পর্যটক বহনকারী ৩০টি ট্রলার থেকে সংঘবদ্ধ ওই যুবকদের মধ্যে স্থানীয় নিহার সিকদার প্রতি ট্রলার থেকে ১০০ টাকা করে চাঁদা তুলছেন। এতে প্রতিদিন গড়ে চল্লিশটি ট্রলার থেকে ৪/৫ হাজার টাকা আদায় করা হচ্ছে। আষাঢ়-শ্রাবন ও ভাদ্রবিস্তারিত পড়ুন
মোংলা বন্দরে ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি ॥ ৩১২ জনকে দুদকে তলব
জাল সার্টিফিকেট, কোঠা ও বয়সসীমা জালিয়াতি করে মোংলা বন্দরে চাকরী নেয়ায় কয়েক’শ কর্মকর্তা-কর্মচারীকে তলব করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিভাবে তারা অনিয়ম করে চাকরী নিয়েছে সে ব্যাপারে দুদক তদন্ত নেমেছে বলেও জানা গেছে। এদিকে, এ ঘটনায় বন্দরের অফিস পাড়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অর্থ বাণিজ্যের মাধ্যমে অনিয়ম করে বন্দরের বিভিন্ন কর্মস্থলে কয়েক’শ লোককে চাকুরী পাইয়ে দেন বন্দরের কর্মচারীদের সংগঠন (সিবিএ)। বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন কর্মস্থলে নিয়োগের ক্ষেত্রে ধারাবাহিকভাবে সিবিএ হস্তক্ষেপ করায় এসব অনিয়ম হয়ে আসছে বলে জানান চাকরী প্রত্যাশীদের অবিভাবকরা। মোংলা বন্দরের ব্যবসায়ী ও একজন চাকরী প্রত্যাশীর অভিভাবক শাজাহানবিস্তারিত পড়ুন
রামপালে ইউএনও’র নির্দেশে বন্ধ হলো সাইফুলের কাঠ পোড়ানো চুল্লি
শেষ-মেষ ইউএনও’র নির্দেশে বন্ধ হলো রামপালে সাইফুলের সেই কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লী। গত বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত মো. সাইফুল ইসলাম ও আহম্মদ আলীকে কাঠ চুল্লি বন্ধ করার নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য উপজেলার উজলকুড় গ্রামের সাইফুল ও আহম্মদ আলী নামের দুই ব্যক্তি দীর্ঘ ৫/৬ বছর ধরে অবৈধভাবে নিষিদ্ধ চুল্লি তৈরি করে কাঠ কয়লা তৈরি করে পরিবেশ ও বনজ সম্পদের ক্ষতি করে আসছিলেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ব্যক্তিদের চুল্লিতে কাঠ পোড়ানো বন্ধ করার নির্দেশ প্রদান করলে ৬/৭ মাস চুল্লি বন্ধ থাকার পর তারাবিস্তারিত পড়ুন
নিরাপদ সড়কের দাবীতে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
নিরাপদ সড়ক এবং দক্ষ ড্রাইভার দিয়ে সব ধরনের পরিবহন চালানোসহ বিভিন্ন দাবিতে পিরোজপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৮ টায় পৌর শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পিরোজপুরের বিভিন্ন শ্রেনী-পেশার নেতৃবৃন্দ এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী ছোয়া কবির, আসাদুজ্জামান অভি, আবদুল্লাহ আল জুবায়ের, অভিবাবক রুপা আক্তার। বক্তারা বলেন সড়কে নিরাপত্তা জোরদার, বেপরোয়া গাড়ি চালকদের লাইসেন্স বাতিল ও রেজিস্ট্রেশন ছাড়া যানবাহন চলাচল বন্ধের দাবি জানান।
