স্বরূপকাঠিতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
স্বরূপকাঠি উপজেলার রাজবাড়ীতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে রাজবাড়ী ডিগ্রি কলেজ মাঠে নিলয় স্পোটিং ক্লাবের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কলেজ মাঠে ওই খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রহিমা খাতুন, স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম।
অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কাওসার তালুকদার, এলাকার প্রবীণ সমাজকর্মী মজিবর রহমান হাওলাদার, ইনকিলাব প্রতিনিধি মো. হবিবুল্লাহ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অপূর্ব কুমার মন্ডল। পরিচালনা করেন শান্তা রানী সূতার। টুর্নামেন্টে ৬টি দল অংশ গ্রহণ করছে।
