Thursday, August 2nd, 2018
পাইকগাছার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে উপদেষ্টা মসিউর রহমানের মতবিনিময়
পাইকগাছার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বৃহস্পতিবার বিকেলে কপোতাক্ষ মার্কেট চত্ত্বরে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির কেন্দ্রীয় সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. শেখ মোহাম্মদ শহিদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য হাবিবুল্লাহ বাহার, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান সুজা, শেখ কামরুল হাসান টিপু, নজরুল ইসলামবিস্তারিত পড়ুন
কঁচা নদী থেকে অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম হেতালিয়া গ্রামের কঁচা নদীর চর থেকে অজ্ঞাত এক যুবতির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, লাশ গলিত হওয়ার কারণে বোঝা যাচ্ছে না তাকে হত্যা করা হয়েছে কিনা। ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, পশ্চিম হেতালিয়া গ্রামের চৌমহনী এলাকার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা চরে লাশ দেখে থানা পুলিশকে খবর দিলে সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুরের মর্গে পাঠিয়েছেন। ধারনা করা হচ্ছে ৬/৭ দিন আগে ওই লাশটি নদীতে ফেলা হয়েছে। এ বিষয়ে ভান্ডারিয়া একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বাগেরহাটে চিকিৎসা কল্যাণ সমিতির সভায় এমপি বাদশা
অসুস্থ শিক্ষক-কর্মচারীদের জন্য চিকিৎসা কল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ এডভোকেট মীর শওকাত আলী বাদশা বলেছেন, অসুস্থ শিক্ষক-কর্মচারীদের জন্য চিকিৎসা কল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষক যখন রোগাক্রান্ত হয়ে মানবেতর জীবন-যাপন করেন, তখন তিনি মানুষিকভাবেও ভেঙ্গে পড়েন। আর ঠিক সে সময়ই চিকিৎসা কল্যাণ সমিতি তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে যা প্রশংসার দাবীদার। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাগেরহাট শিক্ষক-কর্মচারী চিকিৎসা কল্যাণ সমিতির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার তেলিখালীতে দুঃস্থ কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে বেসরকারি গ্রামীণ উন্নয়নমূলক সংস্থা দুঃস্থ কল্যাণ সংস্থা (ডিকেএস) এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে তেলিখালী ইউনিয়ন সভানেত্রী মারুফা আক্তারের বাড়িতে ইউনিয়নের দুঃস্থ নেত্রী এবং স্থানীয় প্রবীণ সমাজসেবীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় দুঃস্থ নেত্রী মারুফা আক্তার, লাইলী বেগম, শাহিদা বেগম, জাহানুর বেগম, আনোয়ার বেগম, মিনারা আক্তার, মুকুল বেগম, সমাজসেবক মুক্তিযোদ্ধা রুস্তুম আলী, মানিক সিকদার, আবুল সিকদার, আনোয়ার আকন, মনির হোসেন, কাওছার আকন, ইউসুফ আকন, হেমায়েত হোসেন প্রমূখ।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের চাতাল এলাকায় অভিযান চালিয়ে ডা. রুস্তম আলী ফরাজী কলেজের দুই শিক্ষার্থীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল, পৌর শহরের দক্ষিন মিঠাখালী গ্রামের নয়া মিয়া হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২০) একই গ্রামের নাসির উদ্দিন তালুকদারের ছেলে আল আমিন তালুকদার (১৯) ও পূর্ব সেনের টিকিকাটা গ্রামের শাহীন হাওলাদারের ছেলে ওয়ালিদ মাহমুদ অনিক (১৯)। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে শহরের ৩নং ওয়ার্ডের চাতাল সংলগ্ন খাল পাড়ের সড়কে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালাবারবিস্তারিত পড়ুন
বিজ্ঞানী পিসি রায় বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন …. ড. মসিউর রহমান
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র পিসি রায় যেমন একজন বড় বিজ্ঞানী ছিলেন তেমনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। জগৎ বিখ্যাত এ বিজ্ঞানীর জীবন আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়কে অধিক গুরুত্ব দিয়েছে। একই সাথে শ্রমিকদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করার লক্ষে অসংখ্য টেকনিক্যাল স্কুল করেছে। ড. মসিউর রহমান আরো বলেন, জ্ঞানই হলো উৎপাদনের প্রধান শক্তি। জ্ঞান ছাড়া জ্ঞানির কোন মূল্য নাই। জ্ঞানের প্রতি আকর্ষন ও জ্ঞান চর্চা মানুষকে সামনের দিকেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে আ’লীগের দুইগ্রুপের উত্তেজনা ॥ গ্রেফতার-৩
স্বরূপকাঠী উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের উত্তেজনায় উপজেলা কৃষক লীগের সভাপতি শশাঙ্কর রঞ্জন সমদ্দার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন ও বর্তমান ছাত্রলীগের সভাপতি রণি দত্তকে গ্রেফতার করে পুলিশ। পরে দুই জনকে ছেড়ে দেয়া হয়। বুধবার বিকেলে উপজেলার দক্ষিণপাড় বন্দরের তেতুলতলা এলাকায় ক্ষমতাসীন দলের দুই গ্রুপের চরম উত্তেজনা বিরাজ করে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল থেকে শশাঙ্কর রঞ্জন, রণিদত্ত এবং রিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। রাতে সাবেক এমপি অধ্যক্ষ শাহ্ আলমের জিম্মায় কৃষক লীগের সভাপতি শশাঙ্কর রঞ্জন সমদ্দার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রণি দত্তকে ছেড়ে দেয়াবিস্তারিত পড়ুন
চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন
বাগেরহাটের চিতলমারী উপজেলার শেরে বাংলা ডিগ্রি কলেজে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৫ টায় বাগেরহাট জেলা প্রশাসক ও শেরে বাংলা ডিগ্রি কলেজ সভাপতি তপন কুমার বিশ্বাস আনুষ্ঠানিক ভাবে এ ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি শিক্ষা শাহিন হোসেন, চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ মো. মোহাসীন রেজা, উপাধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য্য, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. বাবুল হোসেন খান, ডা. ইয়াকুব আলী, শেখ আতিয়ার রহমান, সুখময় ঘরামী, অধ্যাপক মনীন্দ্রনাথ বোস, শেখ শহিদুল হক, নেটিজেন আইটির জেলাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বিএনপির নবগঠিত কমিটি প্রত্যাহারের দাবীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা
মঠবাড়িয়ায় বিএনপির সদ্য ঘোষিত কমিটি প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান মিল্টন, রিপন মুন্সী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাদল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম হাসান রনি মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি খাইরুল আমিন পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দলবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
স্বরূপকাঠি উপজেলার রাজবাড়ীতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে রাজবাড়ী ডিগ্রি কলেজ মাঠে নিলয় স্পোটিং ক্লাবের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কলেজ মাঠে ওই খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রহিমা খাতুন, স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম। অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কাওসার তালুকদার, এলাকার প্রবীণ সমাজকর্মী মজিবর রহমান হাওলাদার, ইনকিলাব প্রতিনিধি মো. হবিবুল্লাহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অপূর্ববিস্তারিত পড়ুন
