প্রধান সূচি

কঁচা নদী থেকে অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম হেতালিয়া গ্রামের কঁচা নদীর চর থেকে অজ্ঞাত এক যুবতির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, লাশ গলিত হওয়ার কারণে বোঝা যাচ্ছে না তাকে হত্যা করা হয়েছে কিনা। ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, পশ্চিম হেতালিয়া গ্রামের চৌমহনী এলাকার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা চরে লাশ দেখে থানা পুলিশকে খবর দিলে সকাল ১০ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুরের মর্গে পাঠিয়েছেন। ধারনা করা হচ্ছে ৬/৭ দিন আগে ওই লাশটি নদীতে ফেলা হয়েছে। এ বিষয়ে ভান্ডারিয়া একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial