প্রধান সূচি

ভান্ডারিয়ার তেলিখালীতে দুঃস্থ কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে বেসরকারি গ্রামীণ উন্নয়নমূলক সংস্থা দুঃস্থ কল্যাণ সংস্থা (ডিকেএস) এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে তেলিখালী ইউনিয়ন সভানেত্রী মারুফা আক্তারের বাড়িতে ইউনিয়নের দুঃস্থ নেত্রী এবং স্থানীয় প্রবীণ সমাজসেবীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় দুঃস্থ নেত্রী মারুফা আক্তার, লাইলী বেগম, শাহিদা বেগম, জাহানুর বেগম, আনোয়ার বেগম, মিনারা আক্তার, মুকুল বেগম, সমাজসেবক মুক্তিযোদ্ধা রুস্তুম আলী, মানিক সিকদার, আবুল সিকদার, আনোয়ার আকন, মনির হোসেন, কাওছার আকন, ইউসুফ আকন, হেমায়েত হোসেন প্রমূখ।

সভায় বক্তারা সংস্থার উন্নয়নমূলক কাজের বিষয় উল্লেখ করে বলেন, ২০০৪ সালে ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের তৃণমূল অস্বচ্ছল মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য ব্যক্তিগত ভাবে জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান এবং বর্তমান সরকারের পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এটি প্রতিষ্ঠিত করেন। তারপর থেকে প্রতি বছর অস্বচ্ছল মানুষের মাঝে সেলাই মেশিন, গাভী, হাস মুরগী, চিকিৎসার জন্য ঔষধসহ নানা ধরনের সাহায্য ব্যক্তিগত অর্থায়ণে করে থাকেন।  অসহায় পরিবারের কেউ মারা গেলে তাদের দাফন, শ্মশানের জন্যও নগদ অর্থ দিয়ে থাকেন। তাই এই উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে আনোয়ার হোসেন মঞ্জু’র হাতকে শক্তিশালী করতে গ্রামীণ জনপদের ঘরে ঘরে প্রত্যেক নারী-পুরুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial