প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের চাতাল এলাকায় অভিযান চালিয়ে ডা. রুস্তম আলী ফরাজী কলেজের দুই শিক্ষার্থীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল, পৌর শহরের দক্ষিন মিঠাখালী গ্রামের নয়া মিয়া হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২০) একই গ্রামের নাসির উদ্দিন তালুকদারের ছেলে আল আমিন তালুকদার (১৯) ও পূর্ব সেনের টিকিকাটা গ্রামের শাহীন হাওলাদারের ছেলে ওয়ালিদ মাহমুদ অনিক (১৯)।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে শহরের ৩নং ওয়ার্ডের চাতাল সংলগ্ন খাল পাড়ের সড়কে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালাবার সময় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial